হোম > শিক্ষা

সব শিক্ষার্থীকে অনলাইনে জন্ম নিবন্ধন করতে হবে

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: প্রথম থেকে দ্বাদশ শ্রেণির সব শিক্ষার্থীকে স্বতন্ত্র আইডি নম্বর দেবে সরকার। এজন্য শিক্ষার্থীদের অনলাইনে জন্ম নিবন্ধন করতে হবে।

এর আগে যারা গতানুগতিক পদ্ধতিতে জন্ম নিবন্ধন করেছেন, তাদেরও স্বতন্ত্র আইডির জন্য পুনরায় অনলাইনে জন্ম নিবন্ধন করার নির্দেশনা দিয়েছে সরকার।

শিক্ষার্থীদের স্বতন্ত্র আইডি তৈরি প্রকল্প ‘এস্টাবলিশমেন্ট অব ইন্ট্রিগ্রেটেড ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম’র (আইইআইএমএস) প্রকল্প পরিচালক রোববার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো এক চিঠিতে এই নির্দেশনা দিয়েছেন।

সেখানে বলা হয়েছে, ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব শিক্ষার্থীর ডাটাবেইজ তৈরি করে স্বতন্ত্র আইডি দিতে শিক্ষার্থীদের তথ্যছক পূরণ করা হচ্ছে। যেসব শিক্ষার্থীর জন্ম নিবন্ধন অনলাইনের মাধ্যমে দেননি তাদের জন্ম নিবন্ধন নম্বর অনলাইনের মাধ্যমে করে ফরমে যুক্ত করতে হবে।

আইইআইএমএস বলছে, শিক্ষার্থীর জন্ম নিবন্ধন নম্বর ও জন্ম তারিখ অনলাইনে যাচাই করার পর স্বতন্ত্র আইডি দেওয়া হবে। হাতে লেখা জন্ম সনদের নম্বর অনলাইনে যাচাই করা যাবে না। স্বতন্ত্র আইডি দেওয়ার আগে শিক্ষার্থীদের জন্ম সনদ ও জন্ম তারিখ যাচাই করা হবে।

যেসব শিক্ষার্থীর জন্ম সনদ অনলাইনে করা নেই তাদের অনলাইনে জন্ম নিবন্ধন করতে জরুরি ভিত্তিতে জানাতে শিক্ষা প্রতিষ্ঠাগুলোর প্রধানের অনুরোধ করা হয়েছে।

শিখন ঘাটতি কমাতে উদ্যোগ নেওয়া হচ্ছে: প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী

প্রাথমিকের পাঠাগারে প্রধানমন্ত্রীর লেখা বইসহ তিন বই রাখার নির্দেশনা বাতিল

দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে হবে শিক্ষা মেলা, থাকছে যেসব শর্ত

বার্ষিক পরীক্ষার সময় নতুন বই হাতে পাবে শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

ইবি পাঠকবন্ধুর সভাপতি আরমান, সম্পাদক মাহিম

নিউজিল্যান্ডে উচ্চশিক্ষা: শিক্ষার্থী ভিসার আবেদন নিয়ে নিউজিল্যান্ডের নতুন পরামর্শ

প্রশ্নের ধরন বুঝে উত্তর করো

আমদানিনির্ভরতা কমিয়ে দেশীয় প্রযুক্তিতে নির্ভরের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

গবেষণায় নতুন সম্ভাবনা দেখাচ্ছে হাবিপ্রবি

উচ্চশিক্ষার স্বপ্ন যখন জার্মানি: সেরা ৬ বিশ্ববিদ্যালয় সম্পর্কে জেনে নিন