হোম > শিক্ষা

মাভাবিপ্রবিতে পিএইচডি ও এমফিলে ভর্তি

শিক্ষা ডেস্ক

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে পিএইচডি ও এমফিল প্রোগ্রামে ভর্তির আবেদন আহ্বান করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা ১৫ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং, লাইফ সায়েন্স, সায়েন্স ও সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে পিএইচডি এবং সায়েন্স অনুষদের অধীনে এমফিল প্রোগ্রামে ভর্তি নেওয়া হবে।

আবেদনের জন্য প্রার্থীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫-এর মধ্যে ন্যূনতম ৩.৫০ এবং স্নাতক ও স্নাতকোত্তরে সিজিপিএ-৪-এর মধ্যে ন্যূনতম ৩ থাকতে হবে। এ ছাড়া থিসিস বা সংশ্লিষ্ট বিষয়ে গবেষণার অভিজ্ঞতা অথবা গবেষণাপত্র প্রকাশনার অভিজ্ঞতা থাকতে হবে। আবেদন ফরম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।