হোম > শিক্ষা

এক ক্লিকে বৃত্তি ও এআই পরামর্শ

সাব্বির হোসেন

ছবি: সংগৃহীত

বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন দেখেন দেশের লাখো শিক্ষার্থী। তবে সঠিক তথ্যের অভাব, উপযুক্ত বিশ্ববিদ্যালয় নির্বাচন, আবেদন প্রক্রিয়া ও বৃত্তি পাওয়ার জটিলতায় অনেকে পথ হারিয়ে ফেলেন। শিক্ষার্থীদের এই ভোগান্তি কমাতে নতুন রূপ ও আধুনিক প্রযুক্তি নিয়ে এসেছে দেশের অন্যতম জনপ্রিয় এডটেক প্ল্যাটফর্ম ‘বাইরে পড়ব’ (BairePorbo)।

বিশ্ববিদ্যালয়ে আবেদন থেকে শুরু করে কাঙ্ক্ষিত বৃত্তি অর্জন পর্যন্ত পুরো প্রক্রিয়াকে সহজ ও কার্যকর করতে প্ল্যাটফর্মটি চালু করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)–ভিত্তিক ওয়ান-স্টপ সলিউশন। ‘স্মার্ট প্ল্যান, বেটার অ্যাপ্লাই, গেট অ্যাহেড.’—স্লোগানকে সামনে রেখে নতুনভাবে সাজানো হয়েছে তাদের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ।

প্ল্যাটফর্মটির মাধ্যমে শিক্ষার্থীরা

ঘরে বসেই বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বৃত্তি সম্পর্কে জানতে পারবেন এবং নিজের প্রোফাইল অনুযায়ী উপযুক্ত সুযোগ বেছে নিতে পারবেন। এই নতুন প্ল্যাটফর্মে যা থাকছে—

স্মার্ট সার্চ

দেশ, বিষয় বা অর্থায়নের ধরন অনুযায়ী দ্রুত খুঁজে পাওয়া যাবে পছন্দের বৃত্তি।

এআই মেন্টর

বৃত্তি, বৃত্তির যোগ্যতা, ভর্তি বা ভিসা–সংক্রান্ত নানা প্রশ্নের তাৎক্ষণিক উত্তর দেবে ২৪ ঘণ্টা সক্রিয় এআই সহকারী।

এআই ম্যাচ-মি

শিক্ষার্থীর একাডেমিক ফল ও প্রোফাইল বিশ্লেষণ করে সম্ভাব্য বিশ্ববিদ্যালয় ও বৃত্তির পরামর্শ দেবে এআই।

ট্র্যাক অ্যান্ড অর্গানাইজ

একাধিক বিশ্ববিদ্যালয়ের আবেদন–সংক্রান্ত ডেডলাইন, প্রয়োজনীয় কাগজপত্র ও

শর্তাবলি এক জায়গায় সংরক্ষণ ও পর্যবেক্ষণের সুবিধা থাকবে।

রিয়েল-টাইম আপডেট

নতুন বৃত্তির সুযোগ কিংবা গুরুত্বপূর্ণ সময়সীমার তথ্য পাওয়া যাবে অ্যাপের নোটিফিকেশনের মাধ্যমে। ইতিমধ্যে অ্যাপটি দেশের হাজারো শিক্ষার্থীর কাছে পৌঁছে গেছে। প্ল্যাটফর্মটির লক্ষ্য হলো বাংলাদেশি শিক্ষার্থীদের আন্তর্জাতিক উচ্চশিক্ষার সুযোগের সঙ্গে যুক্ত করা এবং কোনো তৃতীয় পক্ষের সহায়তা ছাড়াই বিদেশে পড়াশোনার প্রস্তুতি নিতে সহায়তা করা। বিদেশে উচ্চশিক্ষার পরিকল্পনা থাকলে ভিজিট করতে পারেন baireporbo.app ওয়েবসাইটে অথবা ডাউনলোড করতে পারেন তাদের অফিসিয়াল অ্যাপ।

হাসপাতাল থেকে ফের সার্কিট হাউসে চুয়েট ভিসি, শাটডাউনে ফাঁকা ক্যাম্পাস

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

জগন্নাথ হল ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে ঢাবিতে শোক দিবস

সৌদি আরবে এআই হ্যাকাথনে চ্যাম্পিয়ন ইবি শিক্ষার্থী

নোট-গাইডই কি যথেষ্ট

টরন্টো বিশ্ববিদ্যালয়ে পিএইচডি: ১০ কোটি ডলারের বৃত্তি

জবি ক্যাম্পাসে পশু জবাই থেকে বিরত থাকার নির্দেশ প্রশাসনের

ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সব তথ্য ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর

বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি যেমন হওয়া উচিত

ইউরোপে উচ্চশিক্ষা: সিইইউতে বৃত্তির সুযোগ