হোম > শিক্ষা

এসএসসির ফলাফল ২৫ থেকে ২৭ জুলাইয়ের মধ্যে 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল চলতি মাসের ২৫ থেকে ২৭ তারিখের মধ্যে প্রকাশিত হতে পারে। ইতিমধ্যে ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করে এসংক্রান্ত প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এখন প্রধানমন্ত্রীর সম্মতি পেলে ফল প্রকাশের তারিখ চূড়ান্ত করা হবে।  

আজ রোববার আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাবকমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার আজকের পত্রিকাকে এ তথ্য জানান।

তপন কুমার বলেন, ‘ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করে এসংক্রান্ত প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে  পাঠানো হয়েছে। ২৫, ২৬ ও ২৭ জুলাই—এই তিন তারিখের মধ্যে যেকোনো এক দিন ফল প্রকাশের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। তবে সবকিছু নির্ভর করছে মাননীয় প্রধানমন্ত্রীর সম্মতির ওপর।’

গত ৩০ এপ্রিল সারা দেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়, যা শেষ হয় ২৮ মে। দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে এই পরীক্ষায় ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন পরীক্ষার্থী অংশ নেয়।  

আগামী বছরের এসএসসি পরীক্ষা পূর্ণাঙ্গ সিলেবাসে অনুষ্ঠিত হবে বলেও জানান শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। তিনি বলেন, আগামী বছরের এসএসসি ও সমমান পরীক্ষা পূর্ণাঙ্গ সিলেবাসে নির্ধারিত সময়ে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে এইচএসসি পরীক্ষা চলতি বছরের সিলেবাস অনুযায়ী জুন/জুলাই মাসে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

কানাডায় উচ্চশিক্ষা: শিক্ষার্থীরা কানাডায় পৌঁছে প্রথম সপ্তাহে যা করবেন

গানের মুগ্ধ এবার প্রশাসনে

গবেষণার উদ্দেশ্য, ধারণা ও ফল স্পষ্টভাবে তুলে ধরা

হর্টিকালচার নিয়ে পড়াশোনা মাটির সঙ্গে স্মার্ট ক্যারিয়ার

যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের ভিসায় কড়াকড়ি, অবস্থানের সুযোগ সীমিত হচ্ছে

চট্টগ্রাম বিভাগে এইচএসসি পরীক্ষা ‘অনির্দিষ্টকালের জন্য’ স্থগিত

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে ‘সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট’ মেজর চালু

প্রথম পত্রের বদলে দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র, ২৫ মিনিট পর দেওয়া নতুন প্রশ্নপত্রও গত বছরের

চীনে উচ্চশিক্ষা: স্নাতকোত্তর ও পিএইচডি গবেষণার সুযোগ

যুক্তরাষ্ট্রে ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন জবির পদার্থবিজ্ঞান বিভাগের ৬ শিক্ষার্থী