হোম > শিক্ষা

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের রোডস বৃত্তি

মারুফা মাহজাবীন মম

টাইমস হায়ার এডুকেশনের মতে, বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় প্রথম হচ্ছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। ‌ইংল্যান্ডে অবস্থিত শিক্ষা ও গবেষণায় সেরা এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১০৯৬ সালে। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ‘রোডস স্কলারশিপ’ প্রোগ্রামের আওতায় উন্নয়নশীল দেশের আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনার সুযোগ দিচ্ছে। বাংলাদেশের শিক্ষার্থীরাও এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। 

বৃত্তির পরিমাণ 
আন্তর্জাতিক শিক্ষার্থীদের এই বৃত্তির আওতায় মাসে ১ হাজার ৫৯১ পাউন্ড বা বছরে ১৯ হাজার ৯২ পাউন্ড তহবিল হিসেবে দেওয়া হবে।

সুযোগ-সুবিধা 
⬤ সম্পূর্ণ কোর্স ফি মওকুফ করা হবে।
⬤ বার্ষিক উপবৃত্তি দেওয়া হবে।
⬤ বাসস্থান‌ খরচ দেওয়া হবে।
⬤ জীবনযাত্রার খরচ হিসেবে তহবিল দেওয়া হবে।
⬤ ভিসা ফি বাবদ খরচ দেওয়া হবে।
⬤ স্বাস্থ্যবিমার সুযোগ রয়েছে।

আবেদনের যোগ্যতা 
⬤ স্নাতকে প্রথম শ্রেণি অথবা সিজিপিএ ৪-এর মধ্যে ৩.৭০ পেতে হবে।
⬤    স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তি হতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের বয়স ১ অক্টোবর, ২০২৪-এ ১৮ থেকে ২৩ বছরের মধ্যে হতে হবে। দেরিতে স্নাতক সম্পন্ন করেছেন এমন শিক্ষার্থীর বয়স ১ অক্টোবর, ২০২৪-এ ২৭ বছরের কম এবং ১ অক্টোবর, ২০২৩-এ বা এরপরে স্নাতক ডিগ্রি সম্পন্ন করতে হবে।
⬤ ইংরেজি ভাষা দক্ষতার প্রমাণ দিতে হবে।

প্রয়োজনীয় নথি 
⬤ জীবনবৃত্তান্ত 
⬤ জন্মনিবন্ধন 
⬤ জাতীয় পরিচয়পত্র 
⬤ পাসপোর্ট 
⬤ একাডেমিক ট্রান্সক্রিপ্ট 
⬤ একাডেমিক বিবৃতি 
⬤ ব্যক্তিগত বিবৃতি 
⬤ টোয়েফল/আইইএলটিএস সনদ
⬤ রেফারেন্স লেটার

আবেদনের শেষ সময়: ১ আগস্ট, ২০২৪।

আবেদনের প্রক্রিয়া 
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর প্রোগ্রামে রোডস বৃত্তি নিয়ে পড়াশোনার জন্য অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের প্রক্রিয়া এবং বিস্তারিত তথ্য সম্পর্কে জানতে পারবেন এই ওয়েবসাইটে

সূত্র: ‌রোডস ট্রাস্ট ওয়েবসাইট।

শেষ মুহূর্তের প্রস্তুতি (পর্ব-২)

মালয়েশিয়ায় সরকারি বৃত্তির সুযোগ

এআইইউবি ও ভারতের চিতকারা ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

জাল সনদে চাকরি: আরও ১৪১ শিক্ষককে শোকজ

পাবিপ্রবি দেশের অন্যতম শীর্ষ গবেষণা ও উদ্ভাবন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হবে

বিশ্বের দক্ষিণ অঞ্চলের সব বিশ্ববিদ্যালয়কে একত্র করতে চায় চীন

শেষ মুহূর্তের প্রস্তুতি (পর্ব-১)

শিক্ষার্থীদের ভাবনায় ঈদুল আজহা

নিউজিল্যান্ডে সম্পূর্ণ বিনা খরচে মাস্টার্স ও পিএইচডির সুযোগ

পাঠকবন্ধু পুরস্কৃত করল ১২ সংগঠককে