হোম > শিক্ষা

তিন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

‎তিন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্যদের দায়িত্ব দিয়েছে সরকার। আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা আলাদা প্রজ্ঞাপনে নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ও কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যদের দায়িত্ব দেওয়া হয়েছে।

‎‎প্রজ্ঞাপনের তথ্য বলছে, নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদের দায়িত্ব পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মো. খালেদ উজ্জামান। তিনি এ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক খন্দোকার আশরাফুল মুনিমের স্থলাভিষিক্ত হলেন।

‎হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক মো. মোজাম্মেল হক। তিনি এ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সৈয়দ সায়েম উদ্দিন আহমেদের স্থলাভিষিক্ত হলেন।

‎‎আর কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদের দায়িত্ব পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মো. হাবীবুর রহমান। তিনি এ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দীলিপ কুমার বড়ুয়ার স্থলাভিষিক্ত হলেন।

‎‎উপাচার্য পদে সদ্য দায়িত্বপ্রাপ্তরা চার বছরের জন্য এ পদে দায়িত্ব পালন করবেন বলে প্রজ্ঞাপনগুলোতে উল্লেখ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

শিক্ষা ক্যাডারে বদলিতে ৩ কমিটি করে নীতিমালা

জাতীয় অধ্যাপক হলেন মাহবুব উল্লাহ

তিন দাবিতে ভিসির কাছে স্মারকলিপি দিলেন ঢাবির নারী শিক্ষার্থীরা

জাতীয় বিশ্ববিদ্যালয় ও আইডিপি এডুকেশন বাংলাদেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ফ্রান্সে এসওএইচও ইরাসমাস+ প্রশিক্ষণ কর্মসূচিতে এআইইউবি প্রতিনিধিদলের অংশগ্রহণ

‎এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

অস্ট্রেলিয়ায় মারডক ইউনিভার্সিটি বৃত্তির সুযোগ

আজ থেকে আবারও শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা

জুলাইয়ের চেতনা ধারণ করে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হবে: ঢাবি উপাচার্য

‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ সফল করতে স্টিয়ারিং কমিটি গঠন