হোম > শিক্ষা

এইচএসসি ও সমমানের পুনর্নিরীক্ষণের ফল বিকেলে

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফলাফল আজ সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৩টায় প্রকাশ করা হবে।

অন্যদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদনের সময়সীমা আরও দুদিন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ সোমবার শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

পোস্টে বলা হয়েছে, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের সময়সীমা ২ দিন বৃদ্ধি করা হবে।’ আরেক পোস্টে বলা হয়েছে, ‘২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল আজ বিকেল ৩টায় প্রকাশ করা হবে।’

পূর্বঘোষিত সূচি অনুযায়ী আগামী ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির অনলাইন আবেদন শেষ হওয়ার কথা ছিল। শিক্ষামন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, নতুন সিদ্ধান্ত কার্যকর হলে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আগামী ২৭ নভেম্বর পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন।

তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে সময় বাড়ানোর বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির জরুরি সভার সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী, বর্তমানে ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটই আবেদনের শেষ সময় হিসেবে বহাল রয়েছে।