ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ‘প্রফেশনাল মাস্টার্স ইন ইইই (পিএমইইই)’ প্রোগ্রামের চতুর্থ ব্যাচে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনের জন্য প্রার্থীকে ইইই, ইটিই, সিএসই, রোবোটিকস অ্যান্ড মেকাট্রনিকস, ফলিত পদার্থবিজ্ঞান, বায়োমেডিকেল, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বা সংশ্লিষ্ট বিষয়ে ৪-এর স্কেলে ন্যূনতম ২.৫০ সিজিপিএসহ বিএসসি ডিগ্রিধারী হতে হবে।
১৮ মাস (৩ সেমিস্টার) মেয়াদি ৩৬ ক্রেডিটের এই প্রোগ্রামের ক্লাসগুলো শুধু শুক্রবার ও শনিবার অনুষ্ঠিত হবে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৫০০ টাকা। ভর্তির জন্য প্রার্থীদের ৮০ নম্বরের লিখিত পরীক্ষা এবং ২০ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। আগামী ১৮ ডিসেম্বর সকাল ১০টায় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিস্তারিত তথ্যের জন্য বিভাগের ওয়েবসাইট অথবা নির্ধারিত নম্বরে যোগাযোগ করা যাবে।