হোম > শিক্ষা

জেএসসির চূড়ান্ত মূল্যায়ন হতে পারে অ্যাসাইনমেন্টে

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: আজ বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, জেএসসি পরীক্ষা অ্যাসাইনমেন্টের ভিত্তিতে করা সম্ভব হলে সেটা দেখব। পরীক্ষা নেওয়ার মতো পরিস্থিতি না থাকলে অ্যাসাইনমেন্ট দিয়ে মূল্যায়ন করব।

তবে সমাপনী পরীক্ষা না নিয়ে কীভাবে অ্যাসাইনমেন্ট দিয়ে মূল্যায়ন করা হবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি শিক্ষামন্ত্রী।

প্রতি বছর সাধারণত নভেম্বরের শুরুতে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জেএসসি-জেডিসি পরীক্ষা নেওয়া হয়। এবার যাদের এই পরীক্ষায় বসায় কথা তারা কেউই স্কুলে গিয়ে ক্লাস করতে পারেনি। করোনাভাইরাস সংক্রমণের কারণে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। মাঝে কওমি মাদ্রাসা খুলে দেওয়া হলেও সংক্রমণ বেড়ে যাওয়ায় সেগুলো আবার বন্ধ করে দেওয়া হয়েছে। গত ২৩ মে স্কুল-কলেজ এবং ২৪ মে বিশ্ববিদ্যালয় খোলার পরিকল্পনা থাকলেও এসব প্রতিষ্ঠানে আগামী ১২ জুন পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে।

করোনাভাইরাসের প্রকোপের কারণে এবারের এসএসসি ও এইচএসসি পরীক্ষারও পিছিয়ে গেছে। গত ১ ফেব্রুয়ারি থেকে এসএসসি ও ১ এপ্রিল থেকে এইচএসসি পরীক্ষা শুরুর সূচি নির্ধারিত ছিল।

সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ছাড়াও শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।

গ্রামীণ ইউনিভার্সিটির পরামর্শক হলেন ঢাবির সাবেক ভিসি অধ্যাপক নিয়াজ

ঢাবিতে ২ মে থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক কুইজ আসর

এসএসসির চতুর্থ দিনে অনুপস্থিত ৩২ হাজার, বহিষ্কার ৪৯

জবির সাবেক শিক্ষার্থী বুলেট বৈরাগী হত্যার বিচার দাবি জকসুর

ঢাবি শিক্ষার্থী মিমোর মৃত্যুর বিচার দাবিতে সহপাঠীদের মানববন্ধন, ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

আইইউবিতে আধুনিক মাশরুম চাষবিষয়ক কর্মশালা

আরও ২৬২ শিক্ষকের জাল সনদ শনাক্ত, ফেরত দিতে হবে বেতন-ভাতার প্রায় ৩ কোটি টাকা

৮০৩ দলের স্বপ্ন, একটিই মুকুট: ব্যবসায়িক কেস প্রতিযোগিতায় বিইউপির জয়

উত্তরা ইউনিভার্সিটিতে ‘সিআরটি প্রপোজাল ডিফেন্স ২০২৬’ অনুষ্ঠিত

জাপানের রাষ্ট্রদূতের নৈশভোজে ঢাবি উপাচার্য, যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রমের বার্তা