সুইডেনে উচ্চশিক্ষার স্বপ্ন দেখা শিক্ষার্থীদের জন্য এসেছে নতুন সুযোগ। দেশটির ডালার্না বিশ্ববিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর পড়ার জন্য দেওয়া হচ্ছে বৃত্তি। আন্তর্জাতিক শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। ভালো একাডেমিক ফল, ইংরেজিতে দক্ষতা এবং পড়াশোনায় আগ্রহ থাকলে বৃত্তি পাওয়ার ক্ষেত্রে গুরুত্ব পাবে। বৃত্তির মাধ্যমে কমবে টিউশন ফির বোঝা। খুলবে সুইডেনে পড়ার নতুন দুয়ার।
ডালার্না বিশ্ববিদ্যালয়ের বৃত্তি মূলত টিউশন ফির ওপর দেওয়া হয়। নির্বাচিত শিক্ষার্থীরা টিউশন ফির ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পেতে পারেন। কোনো কোনো ক্ষেত্রে টিউশন ফি পুরোপুরি মওকুফও হতে পারে। বিভিন্ন মাস্টার্স প্রোগ্রামে পড়ার সুযোগ থাকছে। পাশাপাশি আন্তর্জাতিক শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশে পড়াশোনার অভিজ্ঞতা হবে। পরিচিত হওয়া যাবে সুইডিশ সংস্কৃতি ও স্ক্যান্ডিনেভীয় জীবনধারার সঙ্গে। ডালার্না বিশ্ববিদ্যালয়ের একটি মাস্টার্স ডিগ্রি ভবিষ্যৎ পড়াশোনা ও ক্যারিয়ারের পথও এগিয়ে দিতে পারে।
আবেদনের সময় কিছু প্রয়োজনীয় নথি প্রস্তুত রাখতে হবে। এর মধ্যে রয়েছে—
প্রথমে ডালার্না বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রোগ্রামগুলোর মধ্য থেকে পছন্দের বিষয় বেছে নিতে হবে। এরপর বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত আবেদন পোর্টালের মাধ্যমে মাস্টার্সে আবেদন করতে হবে। মাস্টার্সে আবেদন শেষ হলে বৃত্তির জন্য আলাদা আবেদন করতে হবে। প্রয়োজনীয় কাগজপত্রও সঙ্গে জমা দিতে হবে। আবেদনের আগে সংশ্লিষ্ট মাস্টার্স প্রোগ্রামের যোগ্যতা ও প্রয়োজনীয় কাগজপত্র ভালোভাবে দেখে নেওয়া জরুরি। একই সঙ্গে বৃত্তি ও মাস্টার্স—দুই আবেদনের সময়সীমাই মেনে চলতে হবে।
আবেদনের লিংক
আবেদনের শেষ সময়: ১৫ ফেব্রুয়ারি ২০২৭।