হোম > শিক্ষা

সম্পূরক বৃত্তির দাবিতে ফের আন্দোলনের হুঁশিয়ারি জবি ছাত্র অধিকারের

জবি প্রতিনিধি‎

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের নিচতলায় সংবাদ সম্মেলন করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকারের নেতারা। ছবি: আজকের পত্রিকা

সম্পূরক বৃত্তির দাবিতে ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি এ কে এম রাকিব। আজ বুধবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের নিচ তলায় এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি দেন। ‎

বিশ্ববিদ্যালয়ের ‎উপাচার্যকে হুঁশিয়ারি দিয়ে এ কে এম রাকিব বলেন, ‘ছুটিতে আমেরিকা যাওয়ার আগে সম্পূরক বৃত্তির বিষয়ে আপনাকে চূড়ান্ত সিদ্ধান্ত দিতে হবে। অন্যথায় শিক্ষার্থীরা আপনাকে কোথাও যেতে দেবে না। আর যদি যেতেই হয়, আমাদেরকে একেবারে মুক্তি দিয়ে যান।’‎

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি বলেন, ‘দ্বিতীয় ক্যাম্পাস ও দুটি আবাসিক হলের কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত ৭০ শতাংশ আবাসন ভাতা প্রদানের দাবিতে “লং মার্চ টু যমুনা” কর্মসূচি পালন করেছি। ওই কর্মসূচিতে সরকারের পক্ষ থেকে দাবি পূরণের আশ্বাস দেওয়া হলে আমরা পুনরায় একাডেমিক কার্যক্রমে ফিরেছি। তবে সম্প্রতি বিশ্ববিদ্যালয় প্রশাসন সম্পূরক বৃত্তি বাস্তবায়নে গড়িমসি করছে। প্রশাসন জকসুর প্রতিনিধিদের মাধ্যমে শিক্ষার্থীদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকার একসঙ্গে পুরো অর্থ দিতে পারবে না, বরং দুই বা তিন কিস্তিতে অর্থ প্রদান করা হবে।’‎

এ কে এম রাকিব আরও বলেন, ‘সরকারের সঙ্গে আলোচনায় সিদ্ধান্ত হয়েছিল যে সম্পূরক বৃত্তি বিশ্ববিদ্যালয়ের বাজেটের সঙ্গে অন্তর্ভুক্ত করা হবে এবং আবাসন সংকট নিরসন না হওয়া পর্যন্ত তা প্রদান অব্যাহত থাকবে। কিন্তু সে বিষয়ে এখনো বিশ্ববিদ্যালয় প্রশাসন সুস্পষ্ট কোনো ঘোষণা দেয়নি। সম্পূরক বৃত্তির দাবিতে শেষবারের মতো আমরা আন্দোলনের ঘোষণা দিচ্ছি। দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’

সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকারের যুগ্ম সাধারণ সম্পাদক সোহান প্রামাণিক, জকসুর ছাত্রদল সমর্থিত পরিবহন সম্পাদক মাহিদ হোসেন, পাঠাগার ও সেমিনার সম্পাদক রিয়সাল রাকিব ও কার্যনির্বাহী সদস্য সাদমান সাম্য উপস্থিত ছিলেন।

১৮ কোটির দেশ, অথচ আন্তর্জাতিক মানদণ্ডে একটি বিশ্ববিদ্যালয়ও নেই: শিক্ষামন্ত্রী

জবিতে তৃতীয় মেধাতালিকা প্রকাশ, ভর্তি শুরু ৫ মার্চ থেকে

এসএসসি ’৯৩ ব্যাচের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্কুল-কলেজের ম্যানেজিং কমিটির সভাপতির মেয়াদ বাড়ল

শিক্ষায় দীর্ঘ মেয়াদে পরিবর্তন আনা হবে: ববি হাজ্জাজ

চলতি মাসেই নতুন পাঠ্যক্রম কমিটি গঠনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

আর পি সাহা বিশ্ববিদ্যালয়ে রিসার্চ ক্লাবের যাত্রা শুরু

এমআইটির শিক্ষাভান্ডারে শিক্ষার্থীদের জন্য দুর্লভ সুযোগ

উচ্চতর গবেষণার পরিবেশ গড়ে তুলেছে ইউজিসি

জার্মানির হফ বিশ্ববিদ্যালয়ে বুটেক্সের তিন শিক্ষার্থীর থিসিস করার সুযোগ