হোম > শিক্ষা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর মোহাম্মদ নাসির উদ্দিন

জবি প্রতিনিধি‎

মোহাম্মদ নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন।

আজ রোববার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

‎অফিস আদেশে বলা হয়, ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হকের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁকে প্রক্টরের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

‎একই আদেশে বলা হয়, সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিনকে প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এতে আরও উল্লেখ করা হয়, এ নিয়োগ ৩০ মার্চ থেকে কার্যকর হবে এবং তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন।

শিখন ঘাটতি কমাতে উদ্যোগ নেওয়া হচ্ছে: প্রাথমিক ও গণ শিক্ষামন্ত্রী

প্রাথমিকের পাঠাগারে প্রধানমন্ত্রীর লেখা বইসহ তিন বই রাখার নির্দেশনা বাতিল

দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে হবে শিক্ষা মেলা, থাকছে যেসব শর্ত

বার্ষিক পরীক্ষার সময় নতুন বই হাতে পাবে শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

ইবি পাঠকবন্ধুর সভাপতি আরমান, সম্পাদক মাহিম

নিউজিল্যান্ডে উচ্চশিক্ষা: শিক্ষার্থী ভিসার আবেদন নিয়ে নিউজিল্যান্ডের নতুন পরামর্শ

প্রশ্নের ধরন বুঝে উত্তর করো

আমদানিনির্ভরতা কমিয়ে দেশীয় প্রযুক্তিতে নির্ভরের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

গবেষণায় নতুন সম্ভাবনা দেখাচ্ছে হাবিপ্রবি

উচ্চশিক্ষার স্বপ্ন যখন জার্মানি: সেরা ৬ বিশ্ববিদ্যালয় সম্পর্কে জেনে নিন