হোম > শিক্ষা

বুয়েটে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ

শিক্ষা ডেস্ক

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি

২০২৫-২৬ শিক্ষাবর্ষে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগামী ১৬ নভেম্বর থেকে আবেদনপ্রক্রিয়া শুরু হবে। চলবে ২ ডিসেম্বর পর্যন্ত। আর ৪ ডিসেম্বর পর্যন্ত আবেদন ফি জমা দেওয়া যাবে।

সোমবার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. নায়েব মো. গোলাম জাকারিয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১০ জানুয়ারি। মডিউল ‘এ’ এবং ‘বি’ ক্যাটাগরিতে সকাল এবং বিকেল দুই শিফটে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এবার প্রাথমিক বাছাই পরীক্ষা থাকছে না। কেবল লিখিত পরীক্ষার মাধ্যমে ভর্তিযোগ্য প্রার্থীদের বাছাই করা হবে। তবে আগের মতো মৌখিক পরীক্ষা দিতে হবে শিক্ষার্থীদের। ভর্তি পরীক্ষায় দুই ক্যাটাগরি তথা প্রকৌশল বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং কৌশল বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগের ক্ষেত্রে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৩০০ ও ১ হাজার ৫০০ টাকা। ভর্তির জন্য নির্বাচিত ও অপেক্ষমাণ প্রার্থীদের নামসহ মেধাক্রম (সম্ভাব্য) ৭ ফেব্রুয়ারি প্রকাশিত হবে।

ভর্তিচ্ছুক শিক্ষার্থীরা এখানে ক্লিক করে বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন।

ইশতেহার বাস্তবায়নে ব্যর্থ ডাকসু নেতারা

‎তিন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক তাহমিনা আখতার

এনসিটিবি ও পাঁচ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান

মানারাত ইউনিভার্সিটিতে পাকিস্তান-বাংলাদেশ একাডেমিক সেমিনার, সমঝোতা স্মারক স্বাক্ষর

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস উপলক্ষে বিইউএইচএসে র‌্যালি ও সেমিনার

প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে এআই-ভিত্তিক ভাইভার চিন্তা সরকারের: শিক্ষামন্ত্রী

‎শিক্ষায় ১ লাখ ২৩ হাজার কোটি টাকা বরাদ্দের প্রত্যাশা শিক্ষামন্ত্রীর

শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয়

এসএসসির ফল ২০ জুলাই: শিক্ষামন্ত্রী