হোম > শিক্ষা

‎এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ছবি: সংগৃহীত

‎চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ১০ আগস্ট সারা দেশে একযোগে প্রকাশ করা হবে। ‎

‎আজ সোমবার (২৭ জুলাই) বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে স্বাক্ষর করেছেন বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।

‎বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬-এর ফলাফল আগামী ১০ আগস্ট সারা দেশে একযোগে প্রকাশ করা হবে। ফলাফল সংগ্রহ ও দেখার নিয়মাবলি পরবর্তী সময়ে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা গত ২১ এপ্রিল শুরু হয়ে চলে ২০ মে পর্যন্ত। এরপর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর পরীক্ষার্থী ছিল ১৮ লাখ ৫৭ হাজারের বেশি।

জাতীয় বিশ্ববিদ্যালয় ও আইডিপি এডুকেশন বাংলাদেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ফ্রান্সে এসওএইচও ইরাসমাস+ প্রশিক্ষণ কর্মসূচিতে এআইইউবি প্রতিনিধিদলের অংশগ্রহণ

অস্ট্রেলিয়ায় মারডক ইউনিভার্সিটি বৃত্তির সুযোগ

আজ থেকে আবারও শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা

জুলাইয়ের চেতনা ধারণ করে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হবে: ঢাবি উপাচার্য

‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ সফল করতে স্টিয়ারিং কমিটি গঠন

ইউজিসিতে নতুন তিন সদস্য

বাইরে থেকে ট্রেজারার নিয়োগ দিলে ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হবে না: জবি শিক্ষক সমিতি

ভাড়া বাড়িতে শিক্ষার পরিবেশ ও মান নিশ্চিত করা সম্ভব নয়: অধ্যাপক তাহমিনা আখতার

বিশ্বের পাঁচ ধনকুবেরের শিক্ষাজীবন