হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ইরানের সঙ্গে সরাসরি বৈঠকের কথা নিশ্চিত করল হোয়াইট হাউস

আজকের পত্রিকা ডেস্ক­

১৯৭৯ সালের পর এটিই ওয়াশিংটন ও তেহরানের মধ্যে হওয়া সর্বোচ্চ পর্যায়ের সরাসরি কূটনৈতিক সাক্ষাৎ। ছবি: এএফপি

অবশেষে সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইরানের প্রতিনিধিদলের সঙ্গে সরাসরি ‘ফেস-টু-ফেস’ বা মুখোমুখি বৈঠকে বসেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। হোয়াইট হাউসের পক্ষ থেকে এই ঐতিহাসিক বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।

এর আগে বিভিন্ন সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছিল, দুই দেশ কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো সরাসরি বা প্রত্যক্ষ আলোচনায় বসতে যাচ্ছে। হোয়াইট হাউসের এই আনুষ্ঠানিক বার্তার মাধ্যমে সেই খবরের সত্যতা নিশ্চিত হলো। ভাইস প্রেসিডেন্টের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠকে আরও বেশ কয়েকজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা অংশ নিচ্ছেন।

হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ইরানের সঙ্গে সরাসরি বা ‘ফেস-টু-ফেস’ আলোচনায় ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে আছেন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার।

১৯৭৯ সালের পর এটিই ওয়াশিংটন ও তেহরানের মধ্যে হওয়া সর্বোচ্চ পর্যায়ের সরাসরি কূটনৈতিক সাক্ষাৎ। দীর্ঘ বিরতির পর শুরু হওয়া এই সরাসরি আলোচনা মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনার ক্ষেত্রে এক বড় মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

ইরানের জব্দ অর্থ ছাড়ের খবর প্রত্যাখ্যান করল যুক্তরাষ্ট্র

ক্ষমতা ছাড়ার আগে ‘গণক্ষমা’ করবেন ট্রাম্প!

ইরান রাজি থাক বা না থাক, আমরা শিগগিরই হরমুজ খুলে ফেলব: ট্রাম্প

আলোচনার পথে অনিশ্চয়তা

ইরান যুদ্ধের তথ্য নিয়ে বাজি, কর্মীদের সতর্ক করল হোয়াইট হাউস

কেউ বারান্দায় খুন, কেউ বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ—নাসার ৯ বিজ্ঞানীর মৃত্যু নিয়ে রহস্য

রণতরি প্রস্তুত আছে, আলোচনা ব্যর্থ হলে ফের হামলা হবে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে চীনা গবেষকের রহস্যজনক মৃত্যু নিয়ে উত্তেজনা

ইরান যুদ্ধে সেকেন্ডে ১০ হাজার ডলার খরচ করেছে যুক্তরাষ্ট্র

হরমুজে নিখোঁজ যুক্তরাষ্ট্রের ২০০ মিলিয়ন ডলারের ড্রোন