হোম > অপরাধ > সিলেট

মেয়ের জামাইয়ের দায়ের কোপে বৃদ্ধ খুন, গ্রেপ্তার ২

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি

ছাতকে মেয়ের জামাইয়ের দায়ের কোপে মকবুল আলী নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শনিবার (১৫ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার ধারণ বাজার এলাকায় মেয়ের জামাই সেলিম উদ্দিনের ভাড়াটে বাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সেলিম উদ্দিন ও তাঁর ভাই আইন উদ্দিনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। 

বিষয়টি নিশ্চিত করেছেন জেলার সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল)  রনজয় চন্দ্র মল্লিক। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আটক সেলিম উদ্দিনও গুরুতর আহত। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’ 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সেলিম উদ্দিন পেশায় একজন সিএন অটোরিকশাচালক। তাঁর গ্রামের বাড়ি ইউনিয়নের সাউদপুরে। তিনি বিয়ে করেছেন দক্ষিণ খুরমা ইউনিয়নের গোরাদেও গ্রামের বাসিন্দা মকবুল আলীর মেয়েকে। তিনি বাস করেন উপজেলার ধারণ বাজার এলাকার একটি ভাড়াটে বাসায়।

গতকাল শনিবার (১৫ এপ্রিল) রাতে শ্বশুর মকবুল আলী সেই বাসায় আসেন। পরে রাত ১০টার দিকে পারিবারিক কোনো একটি বিষয় নিয়ে মকবুল আলীর সঙ্গে সেলিমের ঝগড়া শুরু হয়। একপর্যায়ে সেলিম ধারালো দা দিয়ে কুপিয়ে মকবুল আলীকে জখম করেন। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে স্থানীয়রা সেলিম উদ্দিন ও তাঁর ভাই আইন উদ্দিনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

সিলেটে এবার কমছে অস্থায়ী পশুর হাট: ৫৫ হাটের প্রস্তুতি

সিলেটে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু, ওসমানীতে আইসোলেশন সেন্টার চালু

ধর্ষণচেষ্টাকালে অচেতন হওয়ায় শিশুটিকে হত্যা করা হয়

কোরবানির ঈদে পশুর চামড়া সংগ্রহ করবে না কওমি মাদ্রাসাগুলো

হামের উপসর্গ: সিলেটে আরও ২ শিশুর মৃত্যু

সরকার যেভাবে রেলে সেবা দিতে চায়, তাতে সীমাবদ্ধতা রয়েছে: রেল প্রতিমন্ত্রী

দুই মণ ধানের দামে এক শ্রমিক

৫ ঘণ্টার ব্যবধানে সিলেটে হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু

সিলেটে হজরত শাহজালাল (রহ.)-এর ৭০৭তম বার্ষিক ওরস শুরু

সিকৃবির সিন্ডিকেট সদস্য হলেন বাণিজ্যমন্ত্রী মুক্তাদির ও এমপি তাহসিনা রুশদীর