হোম > সারা দেশ > সিলেট

সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ মুছে দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

সিলেট সংবাদদাতা 

সিলেট নগরীর টিলাগড় এলাকায় ‘কৃষকের হাট’ উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। ছবি: আজকের পত্রিকা

দেশে সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণের যে ধারা চলছে, তা একেবারে মুছে দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। আজ শনিবার সকালে সিলেট নগরীর টিলাগড় এলাকায় জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ‘কৃষকের হাট’ উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, জেলা ও উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে নির্ধারিত স্থানে সপ্তাহের নির্দিষ্ট দিনে এই হাট বসবে, যেখানে কৃষকেরা সরাসরি পণ্য বিক্রি করবেন। প্রশাসনের নজরদারির কারণে কোনো ধরনের চাঁদাবাজি বা অপ্রত্যাশিত খরচের সুযোগ থাকবে না এখানে। সারা দেশে কৃষক যাতে তাঁর উৎপন্ন পণ্য সপ্তাহে এক দিন হলেও সরাসরি ক্রেতাদের কাছে বিক্রি করতে পারেন সে বিষয়ে প্রত্যেক জেলায় জেলা প্রশাসকেরা ব্যবস্থা নেবেন বলেও জানান বাণিজ্যমন্ত্রী।

তিনি বলেন, ‘দেশে সিন্ডিকেটের মাধ্যমে আর বাজার নিয়ন্ত্রিত হবে না। সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রিত হয়, এমন কথাই আমরা বাংলাদেশ থেকে মুছে দেব।’

তিনি বলেন, অনেক সময় উৎপাদক থেকে ভোক্তার কাছে পৌঁছাতে কৃষিপণ্য চার থেকে পাঁচবার হাতবদল হয়, ফলে অযৌক্তিকভাবে দাম বেড়ে যায়। ‘কৃষকের হাট’ এই মধ্যবর্তী স্তর কমিয়ে কৃষক ও ভোক্তা উভয়ের জন্যই একটি ‘উইন-উইন’ পরিস্থিতি তৈরি করবে। কৃষক-ভোক্তার সরাসরি সংযোগে বাজারে আসবে স্বস্তি আসবে।

এ ছাড়া আমদানিনির্ভর পণ্যের দাম স্থিতিশীল রাখতে দেশের পুরো সাপ্লাই চেন এআই মডেলে অন্তর্ভুক্ত করা হবে। এতে বাজার নজরদারি সহজ হবে এবং বাজার পরিস্থিতি স্থিতিশীল থাকবে বলে জানান মন্ত্রী। সেই সঙ্গে দেশে টিসিবির কার্যক্রমের পরিধি বাড়ানো হবে জানিয়ে তিনি বলেন, ‘সরকার প্রতিবছর টিসিবির কাজের জন্য ৩২-৩৩ শ কোটি টাকা ভর্তুকি দেয়, এটা কমানো হবে। তবে টিসিবির কার্যক্রম বাড়ানো হবে।’

উদ্বোধনী অনুষ্ঠানে সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজাউন নবী, সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রোজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীসহ প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক ও ব্যবসায়িক নেতারা উপস্থিত ছিলেন।

সিলেটে মোটরসাইকেল চোরসহ আটক ২

ছুটিতে বাড়িতে গিয়ে পুলিশ সদস্যের মৃত্যু

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়ার ছররা গুলিতে বাংলাদেশি যুবক নিহত

গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শাবিপ্রবিতে মানববন্ধন

ছিনতাইকারী ও চাঁদাবাজদের তথ্য দিলে পুরস্কার দেবে সিলেট মেট্রোপলিটন পুলিশ

শনিবার সিলেটের বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

সিলেটে দিনব্যাপী ‘ছিলটি লোক উৎসব-২০২৬’ আয়োজন

সিলেটে হামের উপসর্গ নিয়ে ৫ মাস বয়সী শিশুর মৃত্যু

কমলগঞ্জ-আদমপুর সড়ক: ১৮ ফুট চওড়া সড়কে ১০ ফুট প্রস্থ কালভার্ট