হোম > অপরাধ > সিলেট

৭–৮টি মোটরসাইকেলে এসে সিলেটে ছাত্রলীগ নেতাসহ দুজনকে কুপিয়েছে সন্ত্রাসীরা

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে এক ছাত্রলীগ নেতাসহ দুজনকে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা।৭–৮টি মোটরসাইকেলে এসে একদল রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায় তাঁরা। আজ শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে নগরের মেন্দিবাগ পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন—সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নগরীর কদমতলীর বাসিন্দা আব্দুল বাসিত সেলিমের ছেলে মো. হাসান মাহমুদ (২৫), অপরজন শাহপরাণ এলাকার মো. মাজহার (২৬)। তাঁরা একই সঙ্গে ছিলেন। 

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, আজ শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ৭–৮টি মোটরসাইকেলে এসে একদল সন্ত্রাসী দুজনকে রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়।স্থানীয়রা উদ্ধার করে তাঁদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়। অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের ঢাকায় পাঠানো হয়।

ওসমানী হাসপাতালের উপপরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী আজকের পত্রিকাকে জানান, দুজনের রক্তনালিতে গুরুতর আঘাত রয়েছে। এজন্য তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘দুর্বৃত্তরা মেন্দিবাগ পয়েন্টে দুজনকে কুপিয়ে গুরুতর আহত করেছে। দুর্বৃত্তদের পরিচয় শনাক্তের জন্য আমরা সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেছি। কি কারণে, কারা কুপিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।’

ভারত সীমান্তে গুলিতে বাংলাদেশি যুবক নিহত, ২৬ ঘণ্টা পর ফিরল লাশ

সিলেটে উদ্ভিদের হাসপাতাল ‘প্ল্যান্ট হেলথ ক্লিনিক’ চালু

চার দিনে শাবিপ্রবির তিন শিক্ষার্থীর মৃত্যু

সিলেটে হাসপাতালের ভেতরে শিশুকে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

চিকিৎসকদের প্রাইভেট ফি নির্ধারণের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: মামুনুল হক

সিলেটের গোয়াইনঘাটে যুবককে কুপিয়ে হত্যা

সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

মন্ত্রীর আশ্বাসে আন্দোলন প্রত্যাহার, রোববার ক্লাসে ফিরছেন সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা

এনসিটি টার্মিনালের চুক্তি সক্ষমতা বৃদ্ধির জন্য: বাণিজ্যমন্ত্রী