হোম > অপরাধ > রংপুর

বেরোবির ঘটনায় আরও একজন গ্রেপ্তার

প্রতিনিধি, রংপুর 

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষক ও শিক্ষার্থীর ওপর দুর্বৃত্তদের ছুরিকাঘাতের ঘটনায় আনন্দ নামে আরও একজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আনন্দ নগরীর আশরতপুর এলাকার বোরহান মন্ডলের ছেলে। 

রোববার দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন তাজহাট মেট্রোপলিটন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতারুজ্জামান প্রধান। 

আখতারুজ্জামান প্রধান জানান, শনিবার মধ্য রাতে নগরীর স্টেশনসংলগ্ন বাবুপাড়া থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে মোট দুজনকে গ্রেপ্তার করা হলো। এ ঘটনায় জড়িত আরও একজনকে গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। 
 
এর আগে শুক্রবার বিকেলে শিক্ষক ও শিক্ষার্থীকে চাপাতি দিয়ে জখম করে ছিনতাইয়ের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সৈয়দ আনোয়ারুল আজিম তাজহাট থানায় দুটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। পরে ঘটনার মূল হোতা রিফাত হোসেন আলিফকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর শিক্ষক ও শিক্ষার্থীর ছিনতাই করা দুটো মোবাইল ফোন, ছিনতাইয়ে ব্যবহার করা চাপাতিসহ টাকা উদ্ধার করা হয়। 

রংপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে পঞ্চাশোর্ধ্ব ব্যক্তি গ্রেপ্তার

পীরগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতির শাড়ি লুঙ্গি বিতরণ

রংপুরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

পীরগঞ্জে আগাছানাশক প্রয়োগে ধান নষ্টের অভিযোগ

কাউনিয়ায় ক্রোকারিজ ও খেলনার গুদামে আগুন, পুড়ে ছাই ১৫ লাখ টাকার মালামাল

জলাশয় থেকে মরদেহ উদ্ধার

পৌর ভবনের ছাদ ধসে ২ শ্রমিক নিহত: তদন্তে ৪ সদস্যের কমিটি

রংপুরে প্রাইভেট কার-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

পীরগঞ্জে নতুন পৌর ভবনের ছাদ ধসে নিহত ২, আহত ৪

সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ