হোম > অপরাধ > রংপুর

গাইবান্ধায় দাদাকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ, নাতি ও নাত বউ আটক

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জে দাদাকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে নাতি আলম মিয়া ও তার স্ত্রী রেখা বেগমের বিরুদ্ধে। গতকাল রোববার রাত ১১টায় উপজেলার মনমথ কাঠগড়া গ্রামে ঘটনা ঘটে। আলম মিয়া ও রেখা বেগমকে আটক করেছে পুলিশ। সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেন।

নিহত আব্দুল খালেক ভোলা (৭০) উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ কাঠগড়া গ্রামের মৃত আছর প্রামাণিকের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে ওই পরিবারের মধ্যে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। মাঝেমধ্যেই বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলত। তারই ধারাবাহিকতায় রোববার রাতে দাদা ও নাতির পরিবারের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। এরই একপর্যায়ে নাতি আলম মিয়া ও তাঁর স্ত্রী রেখা বেগমের লাঠির আঘাতে আব্দুল খালেক ভোলা মাটিতে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। 

সুন্দরগঞ্জ থানার ওসি সেলিম রেজা বলেন, এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

পীরগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতির শাড়ি লুঙ্গি বিতরণ

রংপুরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

পীরগঞ্জে আগাছানাশক প্রয়োগে ধান নষ্টের অভিযোগ

কাউনিয়ায় ক্রোকারিজ ও খেলনার গুদামে আগুন, পুড়ে ছাই ১৫ লাখ টাকার মালামাল

জলাশয় থেকে মরদেহ উদ্ধার

পৌর ভবনের ছাদ ধসে ২ শ্রমিক নিহত: তদন্তে ৪ সদস্যের কমিটি

রংপুরে প্রাইভেট কার-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

পীরগঞ্জে নতুন পৌর ভবনের ছাদ ধসে নিহত ২, আহত ৪

সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ

রংপুরের পীরগঞ্জে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার