হোম > অপরাধ > রংপুর

প্রধান শিক্ষক সন্ধ্যায় আলো জ্বালাতেই দেখলেন বিদ্যালয়ের সব তালা ভাঙা

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার পলাশবাড়ী পৌরশহরের গিরিধারীপুর ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির চেষ্টা চালিয়েছে চোর। চোর বিদ্যালয়ের গেট, কয়েকটি কক্ষের দরজা ও বিভিন্ন আসবাবপত্রের তালা ভাঙাসহ গুরুত্বপূর্ণ নথিপত্র তছনছ করে। 

আজ বৃহস্পতিবার (১১ এপ্রিল) সন্ধ্যার পর বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী বাতি জ্বালাতে গিয়ে বিষয়টি নজরে পড়ে। 

তিনি জানান, গত বৃহস্পতিবার যথারীতি ক্লাস শেষে ঈদের ছুটিতে বিদ্যালয় বন্ধ হয়ে যায়। প্রতিদিন সন্ধ্যার দিকে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক শামসুন্নাহার বেগম পালাক্রমে বিদ্যালয়ে আসেন বৈদ্যুতিক লাইট জ্বালাতে। আজ সন্ধ্যায় তিনি বিদ্যালয়ে এসে দেখতে পান গেটের তালা ভাঙা। এরপর ভেতরে ঢুকে দেখেন, প্রতিটি কক্ষের দরজা, আলমিরা, ফাইল কেবিনেটসহ সমস্ত আসবাবপত্রের তালা ভাঙা। ফাইলপত্র ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে। 

চোর একটি ছুটির ঘণ্টা ও তবলা নিয়ে গেছে বলে নিশ্চিত হয়েছেন প্রধান শিক্ষক আইয়ুব আলী। কোনো গুরুত্বপূর্ণ নথি চুরি গেছে কি না, তা নিশ্চিত নন তিনি। 

বিদ্যালয়ে কোনো নৈশ্যপ্রহরী নেই বলেও জানান তিনি। 

এ ব্যাপারে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমিরুজ্জামান বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

করতোয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলন, হুমকিতে গ্রামবাসী

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়: রাজনীতি নিষিদ্ধ, তবে মাঠে ছাত্রদল-শিবির

উজানের পানিতে পীরগঞ্জে ডুবছে বোরো ধান, স্লুইসগেট খোলার দাবি কৃষকদের

দুর্নীতির মামলায় স্ত্রীসহ কারাগারে ডিসি অফিসের কর্মচারী

সিজারের পর পেটে গজ রেখে সেলাইয়ের অভিযোগ গাইনি চিকিৎসকের বিরুদ্ধে

রংপুরে শাপলা সিনেমা হলের বিশেষ কক্ষ থেকে আপত্তিকর অবস্থায় আটক ৩৫ তরুণ-তরুণী

রসিকে আগামীকাল থেকে মিলবে হাম-রুবেলার টিকা, পাবে ৭৮ হাজার শিশু

বাসচাপায় প্রাণ গেল ঠিকাদারের

নিরাপত্তা ঝুঁকি: লোহার খাঁচায় বন্দী দুই ফিলিং স্টেশন

রংপুরের বদরগঞ্জ: গুদামে নষ্ট হচ্ছে জব্দ চাল, ব্যবস্থা নিচ্ছে না কর্তৃপক্ষ