হোম > অপরাধ > রংপুর

সৈয়দপুরে সরকারের নির্দেশনা অমান্য করায় ৭ ব্যবসায়ীর জেল

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরে সরকারের নির্দেশনা অমান্য করে রাত ৮টার পর দোকান খোলা রাখার দায়ে সাত ব্যবসায়ীকে একদিনের করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার রাত ৯টার দিকে শহরে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান করেন সৈয়দপুরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল হাসান। 

সাজাপ্রাপ্তরা হলেন, শহরের মিস্ত্রিপাড়ার মো. তমিজ উদ্দিনের ছেলে মো. আরিফ হোসেন (২৬), চৌমুহনীর মৃত সবুর উদ্দিনের ছেলে এনামুল হক (৩৫), জসিম বাজারের মৃত মমিনুল হকের ছেলে আজিজুল হক (৩২), নতুন বাবুপাড়ার খয়রাত হোসেনের ছেলে মো. রয়েল (২৫), বাঁশবাড়ীর মো. সেলিম হোসেনের ছেলে ওসমান গনি (২২), পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডীর সিরাজুল ইসলামের ছেলে মোকছেদুল হক (৪০) ও নীলফামারী সদরের দীঘলডাঙ্গীর গোলাম মোস্তফার ছেলে মাইদুল ইসলাম (২২)। অভিযানে আটক আরও ৪ ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সৈয়দপুর থানার উপপরিদর্শক লক্ষ্মী নারায়নসহ পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

ইফতারসামগ্রীর দাম কমানোর খবর জানাতে মাইকিং

রংপুর বিভাগ: অন্যদের দুর্বলতায় জামায়াতের উত্থান

‘ম্যাডাম ঘুষ খায় না, সেটা আমি জানি না, এটা আমারই দোষ’

পীরগঞ্জে ব্যালট উদ্ধার, ইউএনওর গাড়িতে হামলা-ভাঙচুর

বেরোবিতে রাজনীতি নিষিদ্ধ সত্ত্বেও শিবিরের কমিটি ঘোষণা

মসজিদের ইমাম থেকে সংসদে পীরগঞ্জের নুরুল আমিন

রংপুরের ২টি আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিএনপির বিক্ষোভ

রংপুর-৫ আসন: জামানত হারালেন ৮ প্রার্থী

রংপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে অবরোধ, পোস্ট দিয়ে পাল্টা অভিযোগ আখতারের

রংপুরে এনসিপির নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ