হোম > অপরাধ > রংপুর

গাইবান্ধায় ছাত্রলীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা

প্রতিনিধি, ফুলছড়ি (গাইবান্ধা) 

দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন গাইবান্ধার ফুলছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান ওরফে রকি (৩২)। এ সময় তাঁর বন্ধু সোহেল মিয়া (৩০) ও প্লাবন মিয়া (৩২) আহত হন।

রোববার (১১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে গাইবান্ধা জেলা শহরের পূর্বপাড়া হালিম বিড়ি ফ্যাক্টরির সামনে এই হামলার ঘটনা ঘটে। আশিকুর রহমানের বাড়ি ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের মধ্য কঞ্চিপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের মৃত সৈদার রহমানের ছেলে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আশিকুর রহমান ২০১৫ সাল থেকে ফুলছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তিনি আজ রাত ৯টার দিকে বন্ধু প্লাবন ও সোহেলকে নিয়ে গাইবান্ধা শহর থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। জেলা শহরের পূর্বপাড়া হালিম বিড়ি ফ্যাক্টরির সামনে পৌঁছালে দুর্বৃত্তরা তাঁদের পথ রোধ করে। আচমকা ধারালো অস্ত্র দিয়ে আশিকুর রহমানকে আঘাত করে তারা। এতে তিনি গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। দুর্বৃত্তরা তাঁর সঙ্গে থাকা দুজনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এরপর স্থানীয়রা তাঁকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

গাইবান্ধা সদর থানার ওসি মো. মাহফুজার রহমান এ খবর নিশ্চিত করে বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ভোরে অগ্নিকাণ্ডে তারাগঞ্জে তিন দোকান পুড়ে ছাই

ইফতার না পেয়ে বেরোবির শিক্ষার্থীদের ক্ষোভ, উপাচার্যের দুঃখপ্রকাশ

গুলি করে হত্যার হুমকি দেওয়া যুবদল-তাঁতী দল নেতার জামিন

‘আ.লীগের দালালি করছিস, বেডরুমে গিয়ে বউ-বাচ্চাসহ গুলি করব’

চিরিরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

তারাগঞ্জে নিখোঁজের তিন দিন পর মাটিচাপা দেওয়া লাশ উদ্ধার

অচেতন করে দুই পরিবারে স্বর্ণালংকার-নগদ টাকা চুরি

চিকিৎসার অভাব: শিকলবন্দী জীবন

বিএনপি একদিকে ফ্যামিলি কার্ড দেবে, অন্যদিকে লুটপাট করবে: আখতার

‘যদি কিছু ঘটে, তার দায় বিএনপি হাইকমান্ডকে নিতে হবে’