হোম > সারা দেশ > রংপুর

বাড়িতে মজুত রেখে বেশি দামে পেট্রল বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

 গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি

জব্দ করা পেট্রল। ছবি: আজকের পত্রিকা

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় জ্বালানি তেল অবৈধভাবে মজুত ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ শনিবার বেতগাড়ি, আলমবিদিতর ও বড়বিল ইউনিয়নের বিভিন্ন বাজারে উপজেলা প্রশাসনের এ অভিযান পরিচালিত হয়। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. জেসমিন আক্তার।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বড়বিল ইউনিয়নের ‘সবুজ স্টোর’-এর মালিক প্লাস্টিকের ড্রামে পেট্রল মজুত করে নিজ বাসায় লুকিয়ে রাখতেন এবং পরে তা সরকারি নির্ধারিত দামের চেয়ে বেশি দামে মোটরসাইকেল চালকদের কাছে বিক্রি করতেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁর বাসা থেকে মজুত করা জ্বালানি তেল জব্দ করা হয়।

এ ঘটনায় পেট্রোলিয়াম আইন, ২০১৬ এর সংশ্লিষ্ট ধারায় তাঁকে ১০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং একটি মামলা দায়ের করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. জেসমিন আক্তার বলেন, কৃত্রিম সংকট সৃষ্টি ও অতিরিক্ত দামে জ্বালানি বিক্রি বন্ধে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শ্রমিকের শাস্তির প্রতিবাদে কর্মবিরতি, পার্বতীপুরে ডিপোর তেল পরিবহন বন্ধ

গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নারী নিহত ও আহত ৪

বেরোবিতে ছাত্রীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় ঢাবি ছাত্র, থানায় নিয়ে মুচলেকা

রানা প্লাজায় ‘অলৌকিকভাবে’ বেঁচে ফিরলেও ফেরি দুর্ঘটনায় পদ্মায় হার মানলেন নাসিমা

জুলাই সনদ নিয়ে গড়িমসি করলে আন্দোলন: আজহারুল

গঙ্গাচড়ায় সহিংসতার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

অবৈধ দোকানপাট উচ্ছেদে রসিকের অভিযান

কামড় দিতেই আইসক্রিম থেকে বেরিয়ে এল কেঁচো, জরিমানা ৩০ হাজার টাকা

‘রাফার আব্বু তুমি আমারে মাফ করিয়া দিয়ো’

রংপুরের গঙ্গাচড়ায় ৫ দিন ধরে বন্ধ সব ফিলিং স্টেশন, চালকদের ভোগান্তি