হোম > অপরাধ > রংপুর

ঠাকুরগাঁওয়ে মিলি হত্যা: সিআইডি হেফাজতে ছেলে ও বিএনপি নেতা

প্রতিনিধি, ঠাকুরগাঁও

ঠাকুরগাঁও শহরের আলোচিত স্কুলশিক্ষক শান্তনা রায় মিলি চক্রবতী হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বিএনপি নেতাসহ দুজনকে হেফাজতে নিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। 

আজ বৃহস্পতিবার রাতে মিলির ছেলে অর্ক রায় রাহুল (২৮) ও সাবেক ছাত্রদল নেতা বর্তমান বিএনপি নেতা আমিনুল ইসলাম সোহাগকে (৪০) হেফাজতে নেয় সিআইডি। 

মামলার তদন্তের স্বার্থে তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য সিআইডির হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মামলাটির তদন্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক। সিআইডির এই কর্মকতা আরও বলেন, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে। জেলা শহরের কালিবাড়ি মোড় থেকে সোহাগকে এবং মোহাম্মদ আলী সড়কের নিজ বাড়ি থেকে রাহুলকে হেফাজতে নেয় সিআইডি। 

গত ৮ জুলাই সকালে শহরের মোহাম্মদ আলী সড়কে নিজ বাসার পাশে থেকে মিলি চক্রবর্তীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ১০ জুলাই ঠাকুরগাঁও থানায় একটি হত্যা মামলা হয়। ৪৫ বছর বয়সী মিলি ‘প্রারম্ভিক কিন্ডারগার্টেন’ নামে একটি স্কুলের শিক্ষিকা ছিলেন। মিলির স্বামী সমীর কুমার রায় পঞ্চগড় চিনিকলে কর্মরত। শহরের লোটো জুতার দোকানের শো–রুমের মালিক তিনি। এ দম্পতির এক ছেলে ও এক মেয়ে। দুই সন্তানেরই বিয়ে হয়েছে। তাঁদের বাড়ি শহরের তাঁতীপাড়ায়। 

রংপুরের পীরগঞ্জ: পানি নেই, আমনের খেত ফেটে চৌচির

তীব্র দাবদাহে আমনখেতে ফাটল, ফলন নিয়ে শঙ্কায় কৃষক

পূজামণ্ডপে ডেকোরেশনের সরঞ্জাম খুলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

কাউনিয়ায় ফখরুল হত্যা মামলায় আসামি গ্রেপ্তার

পীরগঞ্জে বাসের ধাক্কায় নিহত ১, মহাসড়ক অবরোধ

রংপুরে বাড়ির সামনে ব্যক্তিকে কুপিয়ে হত্যা

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সাজছে রংপুর, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

রংপুরে প্রিপেইড মিটার বাতিলসহ ৪ দাবিতে ৩০ নভেম্বর হরতালের ডাক

রংপুরে ‘শীর্ষ সন্ত্রাসী’ মেরিল সুমন গ্রেপ্তার

মিঠাপুকুরে সড়কে পড়েছিল কিশোরের মরদেহ