হোম > অপরাধ > রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জে কোটি টাকার হেরোইনসহ গ্রেপ্তার ১ 

প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুরে র‍্যাবের অভিযানে ১ কোটি ১ লাখ ৩৫ হাজার টাকা মূল্যের ১ কেজি ১৩৫ গ্রাম হেরোইনসহ মো. নাজিম (৩২) নামে একজনকে গ্রেপ্তার করেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের মেলারমোড় এলাকায় অভিযান চালায় র‍্যাব-৫ সদস্যরা। 

গ্রেপ্তারকৃত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের পাঁরচৌকা গ্রামের মৃত মনিরুল ইসলামের ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ র‍্যাব-৫ ক্যাম্প হতে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫ এর একটি দল সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের মেলারমোড় এলাকায় অভিযান চালায়। এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। 

ট্রাকচালকের আসনের নিচে ছিল ৭ হাজার ৩৭৫ ইয়াবা, চালক গ্রেপ্তার

বাঘায় ২ দিনে ৪৫ মণ ভেজাল গুড় ধ্বংস, জরিমানা

রাজশাহীতে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

কারাগারে থেকেও যুবলীগের মিছিলে!

২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে যেসব কর্মসূচি

রাজশাহীতে গরুচোর চক্রের অন্যতম সদস্য গ্রেপ্তার

জনগণের দোরগোড়ায় পৌঁছাতে কাজ করছেন প্রধানমন্ত্রী: মিনু

রেশমের ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে: ভূমিমন্ত্রী

রাবি শিক্ষার্থীর গাড়িচাপায় রিকশাচালক নিহত, নারীসহ আহত ২

রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা ২০ অক্টোবর