হোম > অপরাধ > ময়মনসিংহ

ফুলপুরে চাচার হাতে ভাতিজা খুনের অভিযোগ 

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের ফুলপুরে জমিতে বিরোধের জেরে নুরুল ইসলাম পাঠান (৬০) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। এ ঘটনায় অভিযোগ উঠেছে নিহতের চাচা আজমান আলী পাঠানের বিরুদ্ধে। আজ সোমবার (৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের বনোয়াকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। 

নুরুল ইসলাম পাঠান উপজেলার বনোয়াকান্দা গ্রামের মৃত আবুল হাশেম পাঠানের একমাত্র ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নুরুল ইসলাম পাঠান নিজের জমিতে বেড়া দিতে গেলে তাঁর চাচা আজমান আলী পাঠান, তাঁর ছেলে মঞ্জুরুল পাঠান এবং ভাতিজা আনোয়ার পাঠান তাঁকে বাধা দেন। একপর্যায়ে তাঁদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে নুরুল ইসলাম পাঠান গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে ফুলপুরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, নিহত নুরুল ইসলাম পাঠানের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের ফলাফল পেলেই প্রকৃত ঘটনা জানা যাবে। 

২৪ ঘণ্টায়ও খোঁজ মেলেনি ব্রহ্মপুত্রের চরে নিখোঁজ শিক্ষার্থীর, মানববন্ধন

হালুয়াঘাট-ধোবাউড়া ‘চাঁদাবাজমুক্ত’ করার ঘোষণা

ময়মনসিংহে সেনাবাহিনীর ট্রাক ও বাসের সংঘর্ষ, দুই চালক নিহত

শেরপুরের সেই সংঘর্ষে এবার জামায়াতের বিরুদ্ধে মামলা, হাজারের বেশি আসামি

ব্যবসায়ীদের অভয় দিতে এমপির পক্ষে মাইকিং

ময়মনসিংহ নগরী থেকে এখনো অপসারণ হয়নি নির্বাচনী পোস্টার

ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শ্রমিকদের, যাত্রীদের ভোগান্তি

হালুয়াঘাটে চুরির অভিযোগে এতিম শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগ

গফরগাঁওয়ে চাচার ছুরিকাঘাতে ভাতিজা খুন

ময়মনসিংহ বিভাগের সিংহ ভাগ আসন বিএনপির