হোম > সারা দেশ > ময়মনসিংহ

শিক্ষাপ্রতিষ্ঠানে অতিরিক্ত ফি আদায় করলে ব্যবস্থা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ সিটি করপোরেশনের হল রুমে আলোচনা সভায় শিক্ষামন্ত্রী। ছবি: আজকের পত্রিকা

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে অসামঞ্জস্যপূর্ণ ও অতিরিক্ত ফি আদায় করা হলে সেটা গ্রহণযোগ্য হবে না। যারা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কারণ আমাদের টাকায় শিক্ষকদের বেতন হয়। শিক্ষার্থীদের বিরুদ্ধে যেন অযাচিত কিছু চাপিয়ে না দেওয়া হয়, সে বিষয়ে কাজ চলছে।’

আজ সোমবার (৬ এপ্রিল) বিকেলে ময়মনসিংহ সিটি করপোরেশনের হলরুমে সাংবাদিকদের সঙ্গে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘পরীক্ষার খাতা মূল্যায়নে পরিবর্তন আনা হয়েছে। বিগত সময়ে পাবলিক পরীক্ষার যে আইন ছিল, সেই আইনে খাতা আপনি কখনো দেখতে পাবেন না। আপনি ফেল করেছেন, মানে ফেলই করেছেন। আমার অভিজ্ঞতায় দেখেছি, খাতার ওপরের অংশ ঠিক থাকলেও ভেতরের পাতা পাল্টে দেওয়া হতো। এভাবে অনেক ছাত্রের ভাগ্যের বিভ্রান্তি হয়েছে। সেজন্য এবার খাতা সম্পূর্ণ দেখার আইন যুক্ত করা হয়েছে। এতে যদি পরীক্ষকও ভুল করে, তা স্পষ্ট হবে। বিশেষ করে ছাত্রের আক্ষেপ দূর হবে।’

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন বলেন, ‘ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজকে বিশ্ববিদ্যালয় করার পরিকল্পনা রয়েছে। আজ সময় না থাকায় সেটি পরিদর্শনে যেতে পারি নাই। পরে একসময় এসে তা পরিদর্শন করে পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।’

এ সময় ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, সিটি করপোরেশনের প্রশাসক রোকনুজ্জামান রোকন প্রমুখ উপস্থিত ছিলেন।

মোহনগঞ্জে অসাধু উদ্দেশ্যে রেলের প্রাচীর ভেঙে ফেলার অভিযোগ

ত্রিশালে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

পাম্প থেকে ৫৮ হাজার লিটার জ্বালানি তেল গায়েব, বিএনপি নেতা বহিষ্কার

ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে ২২ শিশু ভর্তি

ময়মনসিংহে বিএনপি নেতার ফিলিং স্টেশনের ৫৮ হাজার লিটার তেল উধাও, ম্যানেজার গ্রেপ্তার

বাকৃবির ছাত্রী হলের বৈদ্যুতিক সরঞ্জাম জব্দ ও ভাঙচুর

ময়মনসিংহে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২

মমেক হাসপাতালে হামে শিশুর মৃত্যু, ভর্তি ৮০ শিশু

জীর্ণ টিনশেড থেকে দৃষ্টিনন্দন বিদ্যালয়

ঈদের পর সৌদি আরব থেকে আসার কথা ছিল মামুনের, ফিরলেন লাশ হয়ে