হোম > অপরাধ > ময়মনসিংহ

প্রেম করে বিয়ে, কিশোরীকে সংশোধন কেন্দ্রে পাঠালেন ইউএনও

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় পৃথক স্থানে দুটি বাল্যবিবাহ পণ্ড করে দিয়েছে প্রশাসন। সেই সঙ্গে কনের মাকে অর্থদণ্ড ও এক কিশোরীকে এক মাসের জন্য সংশোধন কেন্দ্রে পাঠানো হয়েছে।

গতকাল রোববার রাত ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের খড়মা পূর্বপাড়া ও নয়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে এ ব্যবস্থা নেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুন্নাহার শেফা। এ সময় তাঁর সঙ্গে ছিলেন দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল চন্দ্র ধর ও মহিলা বিষয়ক কর্মকর্তা নূরে ফাতেমা।

স্থানীয়রা জানায়, উপজেলার খড়মা পূর্বপাড়ার অষ্টম শ্রেণি পড়ুয়া এক কিশোরী (১৫) প্রেম করে পার্শ্ববর্তী উপজেলা বকশীগঞ্জের এক ছেলেকে গোপনে বিয়ে করে। বিষয়টি জানাজানি হলে উভয়পক্ষের অভিভাবক মেনে নেন এবং রোববার রাতে অনুষ্ঠান করার উদ্যোগ নেন। সে সময় গোপন সংবাদের ভিত্তিতে ইউএনও কামরুন্নাহার শেফা ও ওসি শ্যামল চন্দ্র ধর অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিয়ে পণ্ড করে দেন এবং কনের মাকে ৩ হাজার টাকা জরিমানা করেন। পাশাপাশি ওই কিশোরীকে এক মাসের জন্য কিশোর সংশোধন কেন্দ্রে পাঠান।

একই দিন রাত সাড়ে ১০টার দিকে ওই ইউনিয়নের খড়মা নয়াপাড়া গ্রামে সপ্তম শ্রেণি পড়ুয়া এক কিশোরীর (১৪) বাল্যবিবাহ বন্ধ করেন ইউএনও কামরুন্নাহার শেফা।

স্থানীয়রা জানায়, চরখড়মা গ্রামের নজরুল ইসলামের ছেলে জাহিদের (১৮) সঙ্গে ওই কিশোরীর বিয়ের আনুষ্ঠানিকতা চলছিল। অভিযানে ওই বিয়ে বন্ধ করে দেন। এরপর ১৮ বছর বয়সের আগে বিয়ে দেবেন না বলে অভিভাবকদের মুচলেকা নেওয়া হয়।

ইউএনও কামরুন্নাহার শেফা বলেন, ‘বাল্যবিবাহ রোধে অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি করার পাশাপাশি, আমাদের সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

সাংবাদিক আলিফ হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ময়মনসিংহে ৬ লাখ ১০ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ৪

৮৩ লাখ টাকার অবৈধ সম্পদ, পুলিশ পরিদর্শক ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

আনন্দমোহন কলেজের নির্মাণকাজে চাঁদা দাবি, ম্যানেজারকে তুলে নিয়ে হত্যার হুমকির অভিযোগ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক দম্পতির মারামারি: বিভাগীয় মামলা, বদলির সুপারিশ

ত্রিশালে সোহেল হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

হাত ধোয়ার ব্যবস্থা নেই, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই শিক্ষকের মারামারি, ঘটনা তদন্তে কমিটি

ঘুমন্ত অবস্থায় সাপের ছোবলে প্রাণ গেল গৃহবধূর

অফিস কক্ষে নারী শিক্ষকের সঙ্গে মারামারিতে জড়ালেন প্রধান শিক্ষক