হোম > অপরাধ > খুলনা

ঘুমন্ত গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় ঘুমন্ত স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যার অভিযোগে স্বামী রইচ মন্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গতকাল সোমবার রাত ৩টার দিকে টাঙ্গাইল জেলার মির্জাপুর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

এর আগে গত রোববার রাত সাড়ে ১১টার দিকে পদমদী গ্রামে নাজমা খাতুনের শ্বাসনালি কেটে হত্যা করার অভিযোগ ওঠে রইচ মন্ডলের বিরুদ্ধে। 

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের ঘটনার পর পলাতক ছিলেন রইচ মন্ডল। গতকাল রাত ৩টার দিকে মির্জাপুর উপজেলার একটি রাস্তা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘুমন্ত স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছেন তিনি। 

অভিযুক্ত রইচ মন্ডলের বরাত দিয়ে ওসি জানান, রইচ মন্ডল দ্বিতীয় বিয়ে করায় প্রথম স্ত্রী নাজমা খাতুন তাঁকে শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন। এ ক্ষোভে প্রথম স্ত্রীকে হত্যা করেন। 

এ ঘটনায় নিহতের ছোট ভাই নাজমুল শেখ বাদী হয়ে শৈলকুপা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন বলে জানান ওসি আমিনুল ইসলাম। 

নাজমা খাতুন পদমদী গ্রামের মৃত ইজাহার শেখের কন্যা ও নাজমা খাতুনের স্বামী রইচ মন্ডল একই উপজেলার চর ত্রিবেনী গ্রামের আজিজ মন্ডলের ছেলে।

লুট করা সোনার ভাগাভাগি নিয়ে যুবদল নেতাকে হত্যা, চুক্তি ২০ লাখে

খুলনায় জয় ঢালী হত্যা মামলায় ‘বি’ কোম্পানির দুই সদস্য গ্রেপ্তার

প্রধানমন্ত্রীর খুলনা সফর কাল: এসআরবির বোমা ডিসপোজাল টিম ও ডগ স্কোয়াড মাঠে

খুলনায় তাঁতিদল নেতা হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার

খুলনায় প্যাথলজিতে হামলার অভিযোগ

সুন্দরবনে অপহৃত ৫ জেলেসহ বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

‘ইশ্‌, প্রধানমন্ত্রী যদি প্রতি মাসে একবার খুলনায় আসতেন’

ঘরের মধ্যে বিস্ফোরণ, জামায়াত নেতা আহত

খুলনায় অপরাধ: পথে পথে চাঁদা, কথায় কথায় খুন

রিকশাচালককে অস্ত্রাঘাত করে ছিনতাই, যুবককে কুপিয়ে জখম