হোম > সারা দেশ > খুলনা

প্রাইভেট কারের ধাক্কায় খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক। ছবি: সংগৃহীত

খুলনা নগরীতে প্রাইভেট কারের ধাক্কায় মৌমিতা হালদার (২৬) নামে খুলনা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। আজ সোমবার সন্ধ্যার দিকে নগরীর জেলা পরিষদ ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মৌমিতা নগরীর মুন্সিপাড়া এলাকার তরণ হালদারের মেয়ে এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) আইন ডিসিপ্লিনের মাস্টার্সের শিক্ষার্থী বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে মৌমিতা হালদার কে ডি ঘোষ রোডে জেলা পরিষদ থেকে রিকশায় করে জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে যাচ্ছিলেন।

এ সময়ে দ্রুতগামী একটি প্রাইভেট কার রিকশাটিকে ধাক্কা দিলে মৌমিতা রাস্তার ওপর পড়ে মাথায় আঘাত পান। আহত অবস্থায় তাঁকে স্থানীয়রা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে পরিবারের সদস্যরা ময়নাতদন্ত ছাড়া লাশ হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যায়।

এ বিষয়ে জানতে চাইলে খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনা শুনেছি। খোঁজ নেওয়া হচ্ছে।’

সড়কে খুবি ছাত্রীর মৃত্যু: বিশ্ববিদ্যালয়ের মামলা, ডিসি অফিসের সামনে বিক্ষোভ

প্রধানমন্ত্রীর নাম ও ছবি ব্যবহার করে প্রচারণায় নিষেধাজ্ঞা খুলনা বিএনপির

দস্যু ঝুঁকি নিয়েই সুন্দরবনে যাচ্ছেন আজ মৌয়ালেরা

বাবার সঙ্গে মার্কেটে গিয়ে লাশ হয়ে ফিরলেন খুবি শিক্ষার্থী, খুবি ভিসির শোক

খুলনায় ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল নারীর

খুলনায় জ্বালানি তেল নেওয়াকে কেন্দ্র করে পেট্রলপাম্পে হাতাহাতি

কুমিরে আক্রমণে নিহত সুব্রতের স্ত্রী চান না, তাঁর একমাত্র সন্তান বাপ-দাদার পেশায় আসুক

খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি মাসুম, সম্পাদক নান্নু

ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল প্রাইভেট কার

খুলনায় শাবলের আঘাতে স্ত্রী নিহত, স্বামী গ্রেপ্তার