হোম > অপরাধ > খুলনা

তালায় মসজিদের মুয়াজ্জিনকে কুপিয়ে জখম

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার তালায় গোলাম রব্বানী খাঁ (৫৫) নামে মসজিদের এক মুয়াজ্জিনকে কুপিয়ে জখম করা হয়েছে। আজ শনিবার ভোরে উপজেলার খলিলনগর ইউনিয়নের দাশকাটি গ্রামে এ ঘটনা ঘটে। তিনি উপজেলার দাশকাটি গ্রামের মৃত রহমত উল্লার ছেলে।

আহত গোলাম রব্বানীর ছেলে রাসেল খাঁ বলেন, ‘এলাকার সোহেল উদ্দীন গাজীর ছেলে কামরুল গাজী (৫০), নজরুল গাজী (৬০), খায়রুল গাজী (৩৫) ও কামরুল গাজীদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে শত্রুতা চলছে। কয়েক দিন ধরে কামরুল গাজী আমাদের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিলেন। আমরা দিতে অস্বীকার করায় আজ ভোরে মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় আগে থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা বাবাকে দা দিয়ে কুপিয়ে জখম করে। এ সময় বাবার ডাক-চিৎকার শুনে এলাকাবাসী গিয়ে তাঁকে উদ্ধার করে তালা হাসপাতালে ভর্তি করে।’

এ ঘটনায় অভিযুক্তরা এলাকায় না থাকায় এবং তাঁদের মোবাইল ফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, লিখিত অভিযোগ পেলে ঘটনা তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম, ‘স্পিকার মিরাজ’ ও তাঁর সহযোগী গ্রেপ্তার

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, চার জেলে কারাগারে

খুলনা ওয়াসার নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ, তদন্তে দুদক

খুলনায় পুলিশ পরিদর্শকের ওপর হামলা: দ্রুত গ্রেপ্তারের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

ধানের শিষে সেজেছে দুর্গা, ফুটেছে গ্রামবাংলার ঐতিহ্য

খুলনায় বাসে মিলল সাড়ে ৬ কেজি ক্রিস্টাল মেথ

খুলনায় চুরির অপবাদে পিটিয়ে হত্যার মামলায় গ্রেপ্তার ২

রূপসায় ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার

শীর্ষ সন্ত্রাসী আরমানের সহযোগী ওসমান পাবনায় গ্রেপ্তার

‘আলিফ বাহিনীর’ পুঁতে রাখা ১৪টি আগ্নেয়াস্ত্র ও আড়াই শতাধিক গুলি উদ্ধার