হোম > খেলা > ফুটবল

শুরুর আগেই বিশ্বকাপ শেষ রদ্রিগোর, পাশে পেলেন নেইমার-ভিনিসিয়ুসদের

ক্রীড়া ডেস্ক    

রদ্রিগোর হাঁটুর লিগামেন্ট ছিড়ে গেছে। ছবি: সংগৃহীত

ব্রাজিল এবং রিয়াল মাদ্রিদকে দুঃসংবাদ দিয়েছেন রদ্রিগো। হাঁটুর লিগামেন্ট ছিড়ে যাওয়ায় চলমান ক্লাব মৌসুমের বাকি সময় এবং ২০২৬ ফুটবল বিশ্বকাপ খেলতে পারবেন না এই ফরোয়ার্ড। এমন বাজে সময়ে তাঁর পাশে দাঁড়ালেন ব্রাজিলের দুই তারকা ফুটবলার নেইমার এবং ভিনিসিয়ুস জুনিয়র।

রদ্রিগোকে নিয়ে ইনস্টাগ্রামে আবেগঘন বার্তায় নেইমার লিখেছেন, ‘এটা আমার জন্য সবচেয়ে দুঃখের দিনগুলোর একটি। খবরটা (রদ্রিগোর ছিটকে যাওয়া) শুনেই চোখের সামনে ভেসে উঠল সব কষ্ট, যন্ত্রণা। আবার এই ইনজুরির ভয়। শুধু একটা অনুরোধ করব, মাথা ঠিক রাখো। এখন সময় প্রিয়জনদের পাশে রাখার। তুমি বলেছিলে, এখন এটা (চোট) পাওয়ার কথা ছিল না। কিন্তু সৃষ্টিকর্তার পরিকল্পনা নিয়ে আমরা সন্দেহ করার কেউ না। ছোট ভাই, শক্ত থেকো। তুমি উড়তে উড়তেই ফিরবে। যেমন তুমি আমাকে সমর্থন দিয়েছো, আমিও তোমার পাশে আছি।’

ইনস্টাগ্রাম বার্তায় ভিনিসিয়ুস লিখেছেন, ‘তুমি দ্রুত সুস্থ হয়ে ওঠো। শক্ত থেকো, প্রিয়জনদের কাছাকাছি থাকো। ঈশ্বর তোমাকে আশীর্বাদ করুন। আমরা তোমার অপেক্ষায় আছি।’

লা লিগায় গত ২ মার্চ দিবাগত রাতে হেতাফের কাছে ১-০ গোলে হেরে যায় রিয়াল। পেশির চোট কাটিয়ে এক মাস পর এই ম্যাচটি দিয়ে মাঠে ফিরেছিলেন রদ্রিগো। এদিন শুরুর একাদশে না থাকা ব্রাজিল তারকাকে ৫৪ তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামান আলভারো আরবেলোয়া। ১২ মিনিটের মাথায় চোট পান রদ্রিগো।

ব্যথা থাকার পরও শেষ পর্যন্ত খেলা চালিয়ে যান রদ্রিগো। ম্যাচের পরদিন তাঁর পরীক্ষা করা হয়। রিপোর্ট হাতে পাওয়ার পর রিয়ালের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, রদ্রিগোর ডান পায়ের সামনের অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট এবং বাইরের মেনিস্কাস ছিঁড়ে গেছে। তাঁর সুস্থ হয়ে মাঠে ফিরতে কত দিন সময় লাগবে সে বিষয়ে এখনো কিছু বলা হয়নি। তবে একাধিক স্প্যানিশ সংবাদমাধ্যমের দাবি, ১০ থেকে ১২ মাসের মতো মাঠের বাইরে থাকতে হবে রদ্রিগোকে।

বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে মাথাব্যথা নেই ট্রাম্পের

সেমিফাইনাল থেকে বিদায় নিয়েও গর্ব হচ্ছে বার্সা কোচের

দুবাইয়ে বাংকার বানিয়ে আশ্রয় নিয়েছেন ইংলিশ ফুটবলার

‘এটাই হতো আমার জীবনের সেরা গোল’, ঋতুপর্ণার আফসোস

ইরান কি যুক্তরাষ্ট্রে যাবে

বান্ধবী আর বিমান নিয়ে সৌদি আরব থেকে রোনালদোর পালানোর গুঞ্জন

‘আমরা এখানে বলির পাঁঠা হতে আসিনি’, চীনকে চমকে দিয়ে বাংলাদেশ কোচ

চীনের সামনে বাংলাদেশের প্রাচীর হয়ে দাঁড়ালেন মিলি

এশিয়ান কাপ খেলতে গিয়ে বিপাকে ভারত

হেরেও চ্যাম্পিয়ন চীনের কুর্নিশ পেল বাংলাদেশ