হোম > অপরাধ > ইউরোপ

তরুণকে গুলি করে হত্যা: বিক্ষোভে উত্তাল ফ্রান্স, মেয়রের বাড়িতে হামলা

১৭ বছর বয়সী এক তরুণকে গুলি করে হত্যার ঘটনায় পঞ্চম দিনের মতো বিক্ষোভ হয়েছে ফ্রান্সে। বিক্ষোভকারীরা মেয়রের বাড়িতে হামলা চালিয়েছে। এ সময় মেয়র বাড়িতে না থাকলেও হামলা থেকে বাঁচতে সন্তানদের নিয়ে পালানোর সময় পা ভেঙেছেন মেয়রের স্ত্রী। 

আজ রোববার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বিবিসি। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়, দক্ষিণাঞ্চলীয় মার্সেই শহরে পুলিশ-বিক্ষোভকারীদের তুমুল সংঘর্ষ হয়েছে। বিক্ষোভের পঞ্চম দিনে ৭১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে এক হাজারের বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়। তবে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন দাবি করছেন, পরিস্থিতি ক্রমেই শান্ত হয়ে আসছে। 

পুলিশ বলছে, দক্ষিণ প্যারিসের উপশহরে বিক্ষোভকারীরা স্থানীয় মেয়রের বাড়িতে হামলা চালায়। তারা অগ্নিসংযোগের চেষ্টা করে। এমনকি তারা মেয়রের স্ত্রী-সন্তানদের দিকে রকেট নিক্ষেপ করে। সন্তানদের নিয়ে পালানোর সময় মেয়রের স্ত্রীর এক পা ভেঙে গেছে। 

এদিকে চলমান পরিস্থিতি নিয়ে স্থানীয় সময় রোববার সরকারের গুরুত্বপূর্ণ নেতাদের নিয়ে বৈঠক আহ্বান করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। 

উল্লেখ্য, গত মঙ্গলবার (২৭ জুন) পুলিশের গুলিতে নিহত হন আলজেরীয় তরুণ নাহেল। এর পর থেকেই বিক্ষোভে ফুঁসে ওঠে মানুষ।

ট্রাম্পের ওপর খেপেছেন মেলোনি, এবার বাতিল পররাষ্ট্রমন্ত্রীর মার্কিন সফর

‘ছবি তোলার জন্য খুব মিনতি করেছিল’, ট্রাম্পের দাবির কড়া জবাব দিলেন মেলোনি

রাশিয়ার তেল শোধনাগারে ফের ইউক্রেনের ড্রোন হামলা

আমরাই সবচেয়ে বিখ্যাত জুটি: মোদিকে মেলোনি

ইংলিশ চ্যানেলে ব্রিটিশ ইয়টকে লক্ষ্য করে রুশ যুদ্ধজাহাজের ‘গুলি’

ফ্রান্সে ট্রাম্প-মোদির সাক্ষাৎ, চিরচেনা আলিঙ্গন অনুপস্থিত

অপমানজনক মন্তব্য করে মিত্রদের খেপিয়েছেন ট্রাম্প, জবাব পেতে পারেন জি-৭ সম্মেলনে

২০০০ কর্মী ছাঁটাই করবে বিবিসি, বছরে ব্যয় কমাবে প্রায় ৬৮ কোটি ডলার

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ইউরোপের ৪ দেশ

যুক্তরাজ্যে সুদানের অভিবাসীর ছুরিকাঘাত থেকে বিক্ষোভ-সহিংসতা