হোম > অপরাধ > ইউরোপ

পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন আন্তর্জাতিক অপরাধ আদালত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। তাঁর বিরুদ্ধে ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগ আনা হয়েছে। তবে মস্কো বরাবরই যুদ্ধাপরাধের বিষয়টি অস্বীকার করে আসছে। 

আজ শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। 

হেগ-ভিত্তিক আদালত শুক্রবার এক বিবৃতিতে জানায়, ইউক্রেনের অধিকৃত এলাকা থেকে বেআইনিভাবে শিশুদের রাশিয়ায় স্থানান্তরের অভিযোগে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। 

একই ধরনের অভিযোগে ভ্লাদিমির পুতিনের শিশু অধিকার কমিশনার মারিয়া লভোভা-বেলোভার বিরুদ্ধেও পরোয়ানা জারি করা হয়েছে। 

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা বলেছেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের এমন গ্রেপ্তারি পরোয়ানা জারি করা অর্থহীন। 

তবে ইউক্রেনের সিনিয়র কর্মকর্তারা আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। প্রসিকিউটর জেনারেল অ্যান্ড্রি কোস্টিন বলেন, পুতিনকে ইউক্রেনে সংঘটিত যুদ্ধাপরাধের জন্য দায়ী বলে অভিযুক্ত করেছে আইসিসি। ইউক্রেন এবং সমগ্র আন্তর্জাতিক আইন ব্যবস্থার জন্য এটি ঐতিহাসিক।

উল্লেখ্য, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া।

শিল্পীদের মাসিক ভাতা দিচ্ছে আয়ারল্যান্ড সরকার, শিল্পের জন্য কতটা উপকারী

ফের বিক্ষোভের প্রস্তুতি ফ্রান্সে, মাখোঁর পদত্যাগ দাবি

ইউক্রেনীয় সেনার শ্বাসরুদ্ধকর উদ্ধার অভিযান: নিজেই কাটেন নিজের পা, ফেরেন ড্রোনে ঝুলে

লন্ডনে সাবেক ভূমিমন্ত্রীর ভাই আনিসুজ্জামানের ১৫ মিলিয়ন পাউন্ডের ফ্ল্যাট জব্দ

মেলানিয়ার কথায় ‘যুদ্ধ থামল’ ইউক্রেনের এক শহরে

নতুন বিক্ষোভের আশঙ্কায় ফ্রান্সজুড়ে ৭০ হাজার পুলিশ মোতায়েন

মৃত্যুর পর প্রথমবারের মতো মানবদেহে গবাদিপশুর ‘শামোন্ডা ভাইরাস’ শনাক্ত

সারোগেসি পদ্ধতিতে প্রথম সন্তানের অপেক্ষায় নেদারল্যান্ডসের প্রথম সমকামী প্রধানমন্ত্রী

ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের মরিয়া কূটনীতি, ফের ত্রিমুখী শান্তি আলোচনায় পুতিনের সম্মতি

ট্রাম্পের অনুরোধে ৪ বছর ধরে বন্দী মার্কিনকে মুক্তি দিলেন পুতিন