হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে পৃথক অভিযানে ৩৫ জন গ্রেপ্তার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

প্রতীকী ছবি

‎রাজধানী ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত পৃথক অভিযানে মোট ৩৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে যাত্রাবাড়ী থানা-পুলিশের বিশেষ অভিযানে ১৪ জন এবং লালবাগ বিভাগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ব্লক রেইডে ২১ জনকে গ্রেপ্তার করা হয়।

আজ সোমবার দুপুরে পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় ডিএমপি।

‎পুলিশ জানায়, গত ২৯ মার্চ যাত্রাবাড়ী থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৪ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৯০টি ইয়াবা, দু’টি সুইচ গিয়ার, একটি লোহার চাপাতি এবং একটি চাকু উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের পর আদালতে পাঠানো হয়েছে।

‎অন্যদিকে একই দিন রাত ৯টার দিকে রাজধানীর চকবাজার, সূত্রাপুর ও বংশাল থানা এলাকায় ডিবির লালবাগ বিভাগ অভিযান চালিয়ে ২১ জন মাদকাসক্তকে গ্রেপ্তার করে। এর পর তাদের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সংক্ষিপ্ত বিচারে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়।

‎পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত

এক মাস আগে মোটরবাইক কিনে দিয়েছিলেন বাবা, সেই বাইকেই ছেলের মৃত্যু

আরও এক মামলায় গ্রেপ্তার শওকত মাহমুদ

জাল ভিসা তৈরি ও মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

বাড্ডায় ইউলুপে সিএনজি অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

বসতঘরে রহস্যজনক আগুন, কিশোরের মৃত্যু

হত্যা মামলায় কারাগারে কনটেন্ট ক্রিয়েটর ফাহিম

ই-ভ্যালির রাসেল দম্পতির বিরুদ্ধে ৩১০ কোটি টাকার অর্থ পাচার মামলা

তেল না পেয়ে রাজধানীতে মহাসড়ক অবরোধ বাইকারদের

কেরানীগঞ্জে পুলিশ সদস্যের বাড়ি ভাঙচুরের অভিযোগ