হোম > অপরাধ > ঢাকা

খাবারের প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষণের অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে খাবারের প্রলোভন দেখিয়ে সাড়ে চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী শিশুর পিতা বাদী হয়ে আজ বুধবার থানায় একটি অভিযোগ দায়ের করেন। গত সোমবার উপজেলার বিশনন্দী ইউনিয়ন এ ধর্ষণের ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অভিযুক্ত ব্যক্তির নাম শুক্কুর আলী। তিনি বিশনন্দী ইউনিয়নের আমির আলীর ছেলে। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

শিশুটির বাবা অভিযোগ করে বলেন, গত সোমবার বিকেলে তার মেয়ে বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল। এ সময় শুক্কুর আলী শিশুটিকে খাবারের কথা বলে কৌশলে তাঁর ঘরে নিয়ে যায়। পরে সেখানে তাকে ধর্ষণ করে পালিয়ে যায়। অসুস্থ অবস্থায় শিশুটি বাড়ি ফিরে পরিবারের কাছে বিষয়টি জানায়। বিষয়টি জানাজানি হলে স্থানীয় প্রভাবশালীরা বিষয়টি মীমাংসার জন্য তাঁকে চাপ প্রয়োগ করে এবং থানায় যেতে নিষেধ করে। 

এই বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা বলেন, ‘পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তারে মাঠে নেমেছে। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’ 

বিচারহীনতার সংস্কৃতি ধর্ষক ও অপরাধীদের আরও বেপরোয়া করছে: মানবাধিকারকর্মী

সোহেল রানা ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১ জুন

পল্লবীতে শিশুকে ধর্ষণ ও হত্যা মামলার অভিযোগপত্র জমা

পশুর হাটে ক্যাশলেস লেনদেনে র‍্যাব ডিজির পরামর্শ

পল্লবীতে শিশু ধর্ষণ: হত্যা অভিযোগপত্র প্রস্তুত, আদালতে জমা দেওয়া হবে আজ

রাজধানীর পশুর হাট: হাট প্রস্তুত, ক্রেতার অপেক্ষা

নৌপথে ঈদযাত্রা: নির্ঝঞ্ঝাট সদরঘাট টার্মিনাল

কেরানীগঞ্জে ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, যুবক আটক

আগামী ২ বছরে ঢাকাকে ‘বাসযোগ্য’ নগরীতে রূপান্তর করা হবে: ডিএসসিসি প্রশাসক

উত্তরায় দেড় মাসে ব্যবসায়ীর বাসায় দ্বিতীয়বার গুলি