হোম > অপরাধ > ঢাকা

কুড়ালের আঘাতে ‘মাদকাসক্ত’ তরুণকে হত্যা, বৃদ্ধ বাবা আটক

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে ‘মাদকাসক্ত’ ছেলেকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। এ ঘটনায় বাবা আব্দুর রশিদ বাগমারকে (৭০) আটক করেছে পুলিশ। 

আজ বুধবার সকালে উপজেলার জামালপুর পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে। নিহতের নাম কাউছার হাবিব (২২)। 

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহতাব উদ্দিন আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

নিহতের স্বজনের বরাত দিয়ে ওসি মাহতাব উদ্দিন জানান, জামালপুর পূর্বপাড়ার কৃষক আব্দুর রশিদের তিন ছেলের মধ্যে ছোট ছিলেন হাবিব। তিনি মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে কর্মরত ছিলেন। প্রবাসে সুবিধাজনক অবস্থান তৈরি করতে না পারায় চার বছর প্রবাসজীবন শেষে দেশে ফেরেন। এক বছর আগে দেশে ফিরে তিনি মাদকাসক্ত হয়ে পড়েন। 

জমানো টাকা মাদকের পেছনে খরচ করে ফেলায় আর্থিক সংকটে পড়ে পরিবার। এ নিয়ে পরিবারের সঙ্গে প্রায়ই ঝগড়া হতো। মাদকের টাকা দিতে অস্বীকৃতি জানানোয় বৃদ্ধ বাবাকে হাবিব মেরে ফেলার হুমকিও দিতেন। এসব সহ্য করতে না পেরে নেশাগ্রস্ত ছেলেকে ঘুমের মধ্যে কুড়ালের আঘাতে হত্যা করেন বৃদ্ধ বাবা। 

ওসি মো. মাহতাব উদ্দিন বলেন, ‘মরদেহ ঘরের মধ্য থেকে উদ্ধার করেছি। হত্যাকাণ্ডে ব্যবহৃত কুড়াল জব্দ করা হয়েছে। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজে পাঠিয়েছি। এ বিষয়ে থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

রাজধানীতে মাদ্রাসাশিক্ষার্থীর গলায় ফাঁস, হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার

মিরপুরে যাত্রা শুরু করল নতুন সংগঠন ‘সংস্কৃতিকর্মী মেলবন্ধন’

ছাগল-কাণ্ডের মতিউরের বিচারে অভিযোগ গঠন বিষয়ে আদেশ ২১ জুলাই

কারওয়ান বাজার থেকে শীর্ষ সন্ত্রাসী মহরম আটক

খামারবাড়ি: কর্মকর্তারা দ্বন্দ্বমুখর, থামছে না অস্থিরতা

রাজধানীর পল্লবীতে কিশোরী ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত প্রতিবেশী গ্রেপ্তার

আদাবরে বিএনপি নেতা খুন: ৫ আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

শাহজালাল বিমানবন্দর এলাকা থেকে ৮২ জন আটক

রমনা পার্কে অপহরণের চেষ্টা থেকে রক্ষা পেল স্কুলছাত্রী, ভুয়া সাংবাদিক আটক

রাজধানীতে জামায়াত নেতাকে ছুরিকাঘাত