হোম > অপরাধ > ঢাকা

চাঁদা না দেওয়ায় কাজ বন্ধের অভিযোগ 

শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জের শ্রীনগরে চাঁদা না দেওয়ায় পুকুর ভরাটের কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে এক প্রভাবশালী বিরুদ্ধে। এ ঘটনায় আজ শনিবার বিকেলে শ্রীনগর থানায় একটি লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী রমজান হোসেন। উপজেলার বাগড়া ইউনিয়নের পূর্ব বাগড়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত এমারত হোসেনে ওই গ্রামের বাসিন্দা। ভুক্তভোগী রমজান হোসেন একই গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।

অভিযোগ সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে তিন-চারজন লোক নিয়ে পিকনিকে যাওয়ার কথা বলে রমজান হোসেনের কাছে ৯০ হাজার টাকা চাঁদা দাবি করেন এমারত। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাঁরা রমজানের পুকুরে বালু ভরাটের কাজ বন্ধ করে দেন। পরবর্তী সময়ে পুকুর ভরাট করতে গেলে খুন করে লাশ বালুতে পুঁতে রাখবেন বলে এমারত হুমকিও দেন।

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত এমারত হোসেনের মোবাইল ফোনে গতকাল সন্ধ্যায় একাধিকবার কল করে বন্ধ পাওয়া যায়।  শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘হুমকি ও কাজ বন্ধ করে দেওয়ার বিষয়ে আজ (শনিবার) একটি অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ 

গোপালগঞ্জের আওয়ামী লীগের ৩ নেতা ঢাকায় গ্রেপ্তার

ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইলেও আধিপত্য মেনে নেওয়া হবে না: সুরঞ্জন ঘোষ

রাজধানীতে দুই দিনব্যাপী ‘আদিবাসী খাদ্য ও শস্য মেলার’ উদ্বোধন

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৪, মামলা ৬২

অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্স কলেজের অধ্যক্ষের পদত্যাগ দাবিতে আজিমপুরে সড়ক অবরোধ

চাঁদা না পেয়ে এ জে আর কুরিয়ারের কাভার্ড ভ্যানে আগুন ধরাল দুর্বৃত্তরা

সোনারগাঁও হোটেল ও রাজারবাগ পুলিশ লাইনসের সামনে ককটেল বিস্ফোরণ

দফায় দফায় গ্যাস-জ্বালানির মূল্যবৃদ্ধিতে মানবাধিকার পরিষদের ক্ষোভ

শান্ত সাভার, উৎপাদন বন্ধ আশুলিয়ার শতাধিক কারখানায়

বাসায় ঝগড়া, কিশোরের ছুরিকাঘাতে প্রাণ গেল সহোদর বড় ভাইয়ের