হোম > অপরাধ > ঢাকা

কাবিন জালিয়াতির মামলায় রাজবাড়ীর মহিলা ভাইস চেয়ারম্যান কারাগারে

রাজবাড়ী প্রতিনিধি

কাবিন জালিয়াতি করে স্বামী দাবি করার অভিযোগে এক যুবকের মামলায় রাজবাড়ী সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া খাতুনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ রোববার দুপুরে রাজবাড়ী ১ নম্বর আমলি আদালতের বিচারক সুমন হোসেন এ আদেশ দেন। 

এ সময় কাবিন জালিয়াতি মামলার দুই সাক্ষী রোকন আলী বিশ্বাস ও সারো আলী গায়েনকেও কারাগারে পাঠানো হয়। 

বাদীপক্ষের আইনজীবী নিজাম উদ্দিন হায়দার বলেন, রাজবাড়ী সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া খাতুন ৩০ লাখ টাকার একটি ভুয়া কাবিন দেখিয়ে সুমন মিয়াকে স্বামী বলে দাবি করেন। সুমন মিয়া সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের সূর্যনগর গ্রামের নজরুল মিয়ার ছেলে। পরে সুমন মিয়া রাজবাড়ী ১ নম্বর আমলি আদালতে আলেয়া খাতুনসহ দুজন সাক্ষীর বিরুদ্ধে একটি জালিয়াতি মামলা দায়ের করেন। 

নিজাম উদ্দিন হায়দার আরও বলেন, রোববার দুপুরে আলেয়া খাতুনসহ দুই সাক্ষী আদালতে জামিন আবেদন করলে সে সময় বিচারক সুমন হোসেন তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

মায়ের কোল থেকে ছিনিয়ে ৭ মাসের শিশুকে আছাড় দিয়ে হত্যা

৪৫২৭ কোটি টাকার বাজেট ঘোষণা করল ডিএনসিসি

চেক প্রতারণার মামলায় জামিন পেলেন সালমান এফ রহমান

জবিতে ‘ফ্যাসিবাদের দোসর’ আখ্যা দিয়ে বিক্ষোভ, অফিস ছেড়ে বেরিয়ে গেলেন ডিন

অর্থ পাচার: গাইবান্ধায় রামমূর্তি নির্মাণের উদ্যোক্তা সেই হরিদাস কারাগারে

রাজধানীর হাজারীবাগে ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ২

আন্দোলনে সরকার পতনের স্লোগান দেওয়া ব্যক্তিরা বহিরাগত: সংবাদ সম্মেলনে এইচএসসি পরীক্ষার্থীরা

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: সংবাদ সম্মেলনে এইচএসসি পরীক্ষার্থীরা

কেরানীগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে র‍্যাবের অভিযান, দালাল চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

‘১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি’ বলা তরুণী মাইলস্টোনের ছাত্রী নয়, থানায় জিডি