হোম > অপরাধ > ঢাকা

কানের দুল গিলে ফেলল ছিনতাইকারী, এক্স-রেতে শনাক্ত

ঢামেক প্রতিবেদক

রাজধানীর গুলিস্তানে পথচারী এক নারীর কানের দুল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। হাতেনাতে ধরে ফেলার পর সেই দুল গিলে ফেলে ছিনতাইকারী। তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করেছে পথচারীরা। 

আজ শনিবার বেলা দেটার দিকে গুলিস্তান ফুলবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। 

ভুক্তভুগী গৃহবধূ সোনিয়া আক্তার বলেন, তাঁরা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে থাকেন। কেনাকাটার জন্য স্বামী রাসেল ও ছেলেকে নিয়ে গুলিস্তান এসেছিলেন। গুলিস্তান ফুলবাড়িয়ায় বাস থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় পেছন থেকে এক ছিনতাইকারী তাঁর ডান কানের দুল ধরে টান দেয়। স্বর্ণের দুল নিয়া পালিয়ে যাওয়ার সময় ছিনতাইকারীর পিছু নেন স্বামী রাসেল। কিছুদূর গিয়ে তাকে ধরে ফেললে তখন সে দুলটি গিলে ফেলে। তখন স্থানীয়রা তাকে গণধোলাই দেন।

রাসেল বলেন, ছিনতাইকারীকে ধরতে গিয়ে তিনি নিজেও রাস্তায় পড়ে যান। পায়ে সামান্য ব্যথাও পান। তবুও তার পিছু ছাড়েনি। তাকে ধরে ফেলার পর দুলটি নিজের মুখে ঢুকিয়ে ফেলে। অনেকবার বলার পরও সে মুখ থেকে দুল বের করে দেয়নি। 

বংশাল থানার উপপরিদর্শক (এসআই) সুবীর কুমার কর্মকার আজকের পত্রিকাকে, ‘ভুক্তভুগীর স্বামী নিজেই ওই ছিনতাইকারীকে আটকের পর পুলিশে সোপর্দ করেছে। এরপর তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। এক্স-রে রিপোর্টে দেখা গেছে, তার পেটে দুলটি রয়েছে। সেটি বের করার পক্রিয়া চলছে। এ ছাড়া ছিনতাইকারী ওই যুবক নিজের নাম রুবেল (২৫) বলে দাবি করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল