হোম > অপরাধ > ঢাকা

নরসিংদী স্টেশনে তরুণীকে হেনস্তা: সেই মার্জিয়ার মুক্তিতে বাধা নেই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পোশাকের কারণে নরসিংদী রেলস্টেশনে এক তরুণীকে হেনস্তার অভিযোগে করা মামলায় মার্জিয়া আক্তার ওরফে শিলাকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।

শীলার আইনজীবী জহুরুল ইসলাম মুকুল জানান, জামিন বহাল থাকায় তাঁর মুক্তিতে আর বাধা নেই। এর আগে গত ১৬ আগস্ট হাইকোর্ট শীলাকে জামিন দিয়ে রুল জারি করেন। পরে রাষ্ট্রপক্ষ আবেদন করলে গত ২১ আগস্ট চেম্বার বিচারপতি জামিন আদেশ স্থগিত করেন। সেইসঙ্গে শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠান।

গত ১৮ মে সকালে নরসিংদী রেলস্টেশনে ঢাকাগামী চট্টগ্রাম মেইল ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন দুই তরুণ ও এক তরুণী। মেয়েটির পরনে ছিল জিন্স প্যান্ট ও স্লিভলেস টপস। পোশাকের কারণে ওই তরুণীকে হেনস্তা করা হয় বলে অভিযোগ ওঠে। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ভৈরব রেলওয়ে থানায় মামলা হয়। ৩০ মে মার্জিয়াকে গ্রেপ্তার করে র‍্যাব-১১।

আরও পড়ুন:

মরদেহ স্থানান্তরে বাধা নেই, অধ্যাপক আব্দুর রাজ্জাকের পাশে আহমদ ছফার নতুন কবর

রাজধানীর কাঁটাবনে ১৪ তলা ভবনে আগুন, দুজন নিহত

সাভারে নির্যাতনের শিকার কিশোর চোখে দেখতে পাচ্ছে না, ছাত্রদল নেতা বহিষ্কার

রাজধানীতে তাজিয়া মিছিলের পাশ থেকে ধাওয়া দিয়ে যুবককে কুপিয়ে হত্যা

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ৩ দিনের রিমান্ডে সাবেক এমপি আশিকা

নাসরিন সেজে মনোয়ারার আত্মসমর্পণ, নেওয়া হলো ২ দিনের রিমান্ডে

আজিজ সুপার মার্কেটের ভবনে পচছিল চিকিৎসকের মরদেহ, মৃত্যুর কারণ অজানা

মোহাম্মদপুরে ৩৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ইমরান গ্রেপ্তার

হোসেনি দালান থেকে শুরু হলো ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল

নগরে নাটকের নতুন মঞ্চ