হোম > অপরাধ > ঢাকা

সবুজবাগ বাসাবোয় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর সবুজবাগের বাসাবোতে চোর সন্দেহে হৃদয় (২৮) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে এই ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী জানায়, বাউন্ডারি টপকে সবুজ সংঘ ক্লাবের নির্মাণকাজের জিনিসপত্র চুরি করার জন্য ভেতরে যায় হৃদয়। এই অভিযোগে সেখানে দায়িত্বে থাকা ম্যানেজার, কনট্রাকটর ও কেয়ারটেকারসহ কয়েকজন মিলে তাঁকে আটক করে। এরপর হাত-পা বেঁধে পিটিয়ে আহত করে। পরে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ আহত অবস্থায় হৃদয়কে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ৩টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন। 

সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে খবর পাই বাসাবো খেলার মাঠের বাউন্ডারি ভেতরে এক যুবককে মারধর করা হচ্ছে। পরে দ্রুত সেখানে গিয়ে হৃদয় নামের ওই যুবককে আহত অবস্থায় দেখতে পেয়ে ঢাকা মেডিকেলে নিয়ে যাই। তাঁর সমস্ত শরীরে পেটানোর আঘাত রয়েছে। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছে। বাকিদের আটকের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। 

কেরানীগঞ্জে ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, যুবক আটক

আগামী ২ বছরে ঢাকাকে ‘বাসযোগ্য’ নগরীতে রূপান্তর করা হবে: ডিএসসিসি প্রশাসক

উত্তরায় দেড় মাসে ব্যবসায়ীর বাসায় দ্বিতীয়বার গুলি

পল্লবীতে শিশু হত্যা: তদন্ত কর্মকর্তাকে ফরেনসিক প্রতিবেদন দিয়েছে সিআইডি

পল্লবীর শিশু হত্যা মামলা পরিচালনায় বিশেষ পিপি নিয়োগ

রাজধানীতে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

পোস্তগোলা শ্মশানঘাট পশুর হাটের আকর্ষণ ‘রাজা বাবু’

সাত মামলায় জামিনের পর আরেক হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক প্রধান বিচারপতি

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে খাদিজা আরেক মামলায় গ্রেপ্তার

সাভারে মাদক কারবারির হামলায় ৩ সাংবাদিকসহ আহত ৪, আটক ৪