হোম > অপরাধ > ঢাকা

আবাসিক হোটেল থেকে নারী চিকিৎসকের গলাকাটা মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিনিধি

রাজধানীর পান্থপথের একটি আবাসিক হোটেল থেকে সদ্য এমবিবিএস পাস জান্নাতুল নাঈম সিদ্দীক (২৭) নামের এক নারী চিকিৎসকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মগবাজার কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস পাস করেন তিনি। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গাইনি বিষয়ে একটি কোর্সে অধ্যয়নরত ছিলেন।

ওই আবাসিক হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে রেজাউল করিম রেজা নামের এক ব্যক্তির সঙ্গে উঠেছিলেন জান্নাতুল। রেজাউল জান্নাতুলকে গলা কেটে হত্যা করে পালিয়ে যান বলে ধারণা করা হচ্ছে। নিহতের পরিবার থেকে জানা গেছে তাঁদের মধ্যে সম্পর্ক ছিল। রেজাউলকে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান চলছে। 

বুধবার (১০ আগস্ট) রাতের দিকে খবর পেয়ে পান্থপথে ফ্যামিলি সার্ভিস অ্যাপার্টমেন্ট নামের ওই আবাসিক হোটেল থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার করে পুলিশ। 

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘ফ্যামিলি সার্ভিস অ্যাপার্টমেন্ট নামের আবাসিক হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে তাঁরা দুজন উঠেছিলেন। হোটেলটির চতুর্থ তলার ৩০৫ নম্বর কক্ষ থেকে গলাকাটা অবস্থায় জান্নাতুল নাঈমের মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।’ 

জান্নাতুলের পরিবারের বরাত দিয়ে ওসি বলেন, এই নারী চিকিৎসক মগবাজার কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস পাস করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গাইনি বিষয়ে একটি কোর্সে অধ্যয়নরত ছিলেন। নিহতের পরিবার জানিয়েছে, রেজাউল তাঁদের পূর্ব পরিচিত এবং দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল।  

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দাবিতে সায়েন্সল্যাব অবরোধ শিক্ষার্থীদের

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৭৭, সবচেয়ে বেশি মিরপুরে

পানিতে ডোবে ঢাকার ১২৯ স্থান

রাজধানীতে অস্ত্র-মাদকসহ ৭ জন গ্রেপ্তার

জলাবদ্ধতা নিরসনের দাবিতে কালশীতে সড়ক অবরোধ

মাদ্রাসায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বিস্ফোরণ, আহত ৫

কোনো গোষ্ঠী বা দলের না হয়ে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে: ডিএমপি কমিশনার

সপ্তাহব্যাপী ‘ঢাকা দিবস’ পালন করবে ডিএসসিসি

রাজধানীর যাত্রাবাড়ীতে ৪৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

সেই হরিদাসের বিরুদ্ধে ৯ কোটি টাকার মানি লন্ডারিং মামলা করল সিআইডি