হোম > অপরাধ > ঢাকা

শিবপুরে মহাসড়ক থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার

শিবপুর (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর শিবপুরের শ্রীফুলিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে অজ্ঞাত দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, আজ বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের পাশে স্থানীয়রা চাদর মোড়ানো অবস্থায় রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।

ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় তাঁদের হত্যা করে মরদেহ ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

নরসিংদীর সহকারী পুলিশ সুপার (শিবপুর সার্কেল) মেসবাহ উদ্দিন বলেন, মহাসড়কের পাশে পড়ে থাকা মরদেহ দুটি উদ্ধার করে সুরতহাল তৈরি করা হয়েছে। মরদেহের ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

পুলিশ সুপার আরও বলেন, পরিচয় নিশ্চিতের পাশাপাশি হত্যার কারণ জানার চেষ্টা করছে পুলিশ।

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে জবি শিক্ষার্থীর মৃত্যু ‎

শিশুকে যৌন হয়রানি: এক আসামির ১০ বছরের কারাদণ্ড

শিশু গৃহকর্মী নির্যাতনের তদন্ত প্রতিবেদন: খুন্তির ছ্যাঁকা দিতেন বিমানের সাবেক এমডির স্ত্রী

জবিতে এবার খেলাফত ছাত্র মজলিসের উদ্যোগে ‘গরুভোজ’, সন্ধ্যায় কাওয়ালি

রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮১

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবন থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার

জুলাইয়ের নেতাদের রাজনৈতিক দল গঠন ভুল ছিল: দিলারা চৌধুরী

লালন সাঁইয়ের তিরোধান দিবসে স্মরণানুষ্ঠান

সচেতনতা বাড়াতে বোয়াসের সাঁতার উৎসব

ঋণ নয়, ক্ষতিপূরণ দিতে হবে অনুদান হিসেবে: মানববন্ধনে ৩৬ সংগঠনের দাবি