হোম > অপরাধ > ঢাকা

বিমানবন্দরের কাস্টমস হাউসের গুদাম থেকে সোনা চুরির ঘটনায় মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টম হাউসের নিজস্ব গুদাম থেকে সোনা খোয়া যাওয়ার ঘটনায় মামলা দায়ের হয়েছে। গতকাল রোববার রাতে সহকারী রাজস্ব কর্মকর্তা সোহরাব হোসেন বাদী হয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপির) বিমানবন্দর থানায় মামলাটি দায়ের করেন।

বিমানবন্দর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মো. এনায়েত কবীর মামুন বলেন, রোববার রাত ১০টা ৪৫ মিনিটে সহকারী রাজস্ব কর্মকর্তা সোহরাব হোসেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস হাউসের নিজস্ব গুদাম থেকে সোনা চুরির ঘটনায় একটি মামলা দায়ের করেন। মামলার আসামি অজ্ঞাত। মামলার এজাহারে বলা হয়, কাস্টম হাউসের নিজস্ব গুদাম থেকে ৫৫.৫১ কেজি সোনা চুরি হয়েছে।

অজ্ঞাত আসামি কতজন এবং এ ঘটনায় কেউ গ্রেপ্তার আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘আসামি অজ্ঞাত, এজাহারে কোনো সংখ্যা উল্লেখ করা নেই। আর এ ঘটনায় এখন পর্যন্ত কোনো গ্রেপ্তার নেই। মামলাটি তদন্তের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে বিমানবন্দর থানার পরিদর্শক অপারেশন স্যারকে। স্যার চুরির ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করছেন।’

আশুলিয়ায় সাবেক ইউপি সদস্যের বাড়িতে ডাকাতি

ছদ্মনামে গৃহকর্মীর কাজ নিয়ে ঘুমের ওষুধ খাইয়ে করতেন চুরি

সুস্থ হওয়ার পর ফের ৩ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী

ব্রেকআপের পর প্রেমিকদের থেকে ছবি-ভিডিও নিয়ে টেলিগ্রামে বিক্রি, গ্রেপ্তার ৬

সিভিল এভিয়েশন সদর দপ্তরের দোতলায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে

রাজধানীতে নারী আনসার সদস্যের অর্ধগলিত লাশ উদ্ধার, স্বামীর খোঁজ নেই

ঢাবি ছাত্রীর আত্মহত্যা: শিক্ষক সুদীপ চক্রবর্তী কারাগারে

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তাকে চলন্ত অটোরিকশা থেকে ফেলে হত্যা করে ছিনতাইকারীরা: র‍্যাব

মানহানির মামলায় এমপি আমির হামজার আগাম জামিন

নিয়োগ ঝুলে থাকায় ক্ষোভ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে অবস্থান সুপারিশপ্রাপ্তদের