হোম > অপরাধ > ঢাকা

বই মেলায় প্রবেশে পুলিশের কড়াকড়ি, তল্লাশি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বই মেলায় বোমা হামলার হুমকি পাওয়ার পর দর্শনার্থীদের প্রবেশে তল্লাশি জোরদার করেছে পুলিশ। পাশাপাশি মেলা প্রাঙ্গণ ও স্টলগুলোতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি চালানো হয়েছে। যদিও পুলিশ বলছে এটা নিয়মিত কার্যক্রম।

আজ শুক্রবার দুপুরে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ আজকের পত্রিকাকে বলেন, ‘মেলায় সব সময় নিরাপত্তার বিষয়টি অগ্রাধিকার দেওয়া হয়। আজ সকালে আমাদের সিটিটিসির সদস্যরা এখানে কাজ করেছেন। তাঁরা প্রতিদিনই এখানে নজরদারি করেন।’

এর আগে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের নামে বাংলা একাডেমির মহাপরিচালকের একটি চিঠি আসে গতকাল বৃহস্পতিবার। ওই চিঠিতে বলা হয়, ‘রাজধানীর দুটি আবাসিক হোটেলে অবৈধ কার্যকলাপ চলে, যা বন্ধ না করলে বই মেলায় বোমা হামলা চালানো হবে।’

চিঠিটি জঙ্গি সংগঠন দিয়েছে নাকি অন্য কেউ হোটেল দুটির নাম ব্যবহার করে শত্রুতা করে দিয়েছে তা পুলিশ নিশ্চিত করতে পারেনি। তবে হুমকিকে হুমকি হিসেবেই নিয়েছে পুলিশ ও র‍্যাব।

আজ সকালে র‍্যাব ও পুলিশ আলাদাভাবে মেলা প্রাঙ্গণে নিরাপত্তায় বিভিন্ন ধরনের কার্যক্রম চালিয়েছে। প্রবেশ মুখেও পুলিশের কড়াকড়ি রয়েছে। ব্যাগ ও শরীর তল্লাশি করে ভেতরে প্রবেশের অনুমতি মিলছে।

সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান জানান, হুমকির চিঠি পাওয়ার পর  বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। পুলিশ সদস্যরা সাদা পোশাকে ও ইউনিফর্মে মেলা এলাকায় দায়িত্ব পালন করছেন।

রাজধানীতে বুলডোজারচাপায় প্রাণ গেল অজ্ঞাতনামা নারীর

চট্টগ্রাম বন্দর ইজারার প্রতিবাদে শাহবাগে সমাবেশ, মশাল মিছিল

বিশ্বকাপ ফুটবল ম্যাচের জেরে আদাবরে বিএনপি নেতা খুন, গ্রেপ্তার ৩

রাজধানীতে পৃথক স্থানে বিদ্যুতায়িত হয়ে দুই কর্মচারীর মৃত্যু

কামরাঙ্গীরচর থেকে নিখোঁজ পাটগ্রামের কিশোর লিমন, ২০ দিনেও মেলেনি সন্ধান

জামিন পেয়েও কারামুক্তি আটকে গেল সাবেক প্রধান বিচারপতির, আরেক মামলায় গ্রেপ্তার আবেদন

বৃক্ষরোপণ ও ভূমিকম্প ঝুঁকি মোকাবিলায় ডিএসসিসির বিশেষ কমিটি

কদমতলীতে ব্যবসায়ীকে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি ‘শুটার মহিন’ গ্রেপ্তার

স্বামীকে হত্যার পর দেহ ৬ খণ্ড করে গুম, স্ত্রীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুর রায়

রিমান্ড শেষে কারাগারে নীলফামারী-৩ আসনের সাবেক এমপি আশিকা