হোম > অপরাধ > ঢাকা

চালককে হত্যার পর অটোরিকশা ছিনতাই

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের বাজিতপুরে চালককে হত্যা করে অটোরিকশা ছিনিয়ে নিয়েছে একটি ছিনতাইকারী চক্র। আজ বুধবার সরারচর বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকা থেকে সকাল সাড়ে ৮টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

অটোরিকশা চালকের নাম মনির মিয়া (১৫)। তিনি বাজিতপুর উপজেলার সরারচর ইউনিয়নের মজলিশপুর গ্রামের সাইফুল ইসামের ছেলে। 

নিহতের নানি সালেহা বেগম জানান, গত মঙ্গলবার বিকেলে মনির অটোরিকশা নিয়ে বের হয়। রাত ৮টায় বাড়ি না আসলে তার মোবাইলে কল দেয়। মোবাইল বন্ধ পেলে গ্যারেজে কল দিলে তাঁরা জানান মনির আসেনি। রাতে বিভিন্ন খোঁজাখুঁজি করেও স্বজনেরা পাননি। পরে সকালে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

বাজিতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে রাতের ওই চালকের গলায় গামছা পেঁচিয়ে হত্যা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক: ডিএসসিসি প্রশাসক

রাজধানীর মগবাজারে ভোরবেলায় সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট: অস্ত্রোপচারের জন্য রোগীদের মাসের পর মাস অপেক্ষা

৩০০ ফিট এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় পথচারী নিহত

শনিবার ৪ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

কেরানীগঞ্জে নিজ বাসায় যুব মহিলা লীগ নেত্রীর গলাকাটা লাশ

আমিনবাজারে ল্যান্ডফিলের ৮০০ লিটার ডিজেল চুরি, ডিএনসিসির ট্রাকচালক আটক

অতি. ডিআইজির বাড়ি: ৫ আগস্টের পর খোলা হয় সেই বাড়ির সিসি ক্যামেরা

ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা: প্রচারের অভাবে সাড়া নেই ‘ক্লিন কেয়ার’ অ্যাপে

মিরপুরের শীর্ষ সন্ত্রাসী মামুনের ৩ ভাগনে গ্রেপ্তার