হোম > সারা দেশ > ঢাকা

সাবেক মন্ত্রীর খালাতো ভাই গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গ্রেপ্তার খন্দকার রাহাত হোসেন। ছবি: সংগৃহীত

সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের নেতা খন্দকার রাহাত হোসেনকে (৫৭) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। তিনি সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর খালাতো ভাই।

আজ বৃহস্পতিবার (২২ মে) বেলা ৩টা ৪৫ মিনিটে উত্তরা এয়ারপোর্ট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে ডিবি উত্তরা বিভাগ। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান রাহাত হোসেনের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিবি সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত রাহাত হোসেন সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর খালাতো ভাই। তিনি শেখ হাসিনা ও শেখ পরিবারের ঘনিষ্ঠজন হিসেবেও পরিচিত।

তাঁর বিরুদ্ধে রামপুরা থানায় বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় মামলা রয়েছে। ডিবির কর্মকর্তারা জানান, তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুকে গত ৬ নভেম্বর রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেপ্তার করা হয়। তিনি আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটের সমন্বয়ক।

জুলাই-আগস্ট হত্যা: ময়নাতদন্ত না হওয়া মামলার তদন্তে যে কৌশল পুলিশের

ফুটপাতে বা রাস্তায় ব্যবসা করা যাবে না, বিকল্প ব্যবস্থা করবে ডিএনসিসি: প্রশাসক

রাজধানীর সড়কে দ্বিতীয় দিনের উচ্ছেদ অভিযান, জরিমানা-কারাদণ্ড

সুব্রত বাইনের মেয়ে খাদিজা এবার জুলাই আন্দোলনের মামলায় গ্রেপ্তার

ইডেন ছাত্রীকে যৌন নির্যাতন: গায়ক জাহিদ অন্তুর জামিন

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

৫০তম বিসিএসে লিখিত পরীক্ষার সময় বৃদ্ধির দাবিতে সমাবেশ

আবারও কারাগারে গায়ক নোবেল

রাজধানীর খিলগাঁওয়ে দুই যুবকের মরদেহ উদ্ধার

ফুটপাত দখল: সবাইকে নিয়ে সমাধান করতে চায় দুই সিটি করপোরেশন