হোম > অপরাধ > ঢাকা

ধামাকার সিইওসহ দুজনের রিমান্ড মঞ্জুর

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের টঙ্গী পশ্চিম থানায় দায়ের করা প্রতারণা ও টাকা নিয়ে পণ্য সরবরাহ না করার মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ধামাকা ডটকম এর সিইও মো. সিরাজুল ইসলাম রানা ও সিস্টেম ক্যাটাগরি হেড ইমতিয়াজ হাসান সবুজের দুদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন গাজীপুর মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালত। 

এ সময় গ্রেপ্তার হওয়া অপর ভাইস প্রেসিডেন্ট ইব্রাহিম স্বপন ওরফে মিথুন খানকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। আজ বৃহস্পতিবার বিকেলে গাজীপুর সিএমএম আদালতের বিচারক মো. ইকবাল হোসেন এ আদেশ দেন। 
 
টঙ্গী পশ্চিম থানার ওসি মো. শাহ আলম জানান, গত ২৩ সেপ্টেম্বর গাজীপুরের টঙ্গীর এক ব্যবসায়ী বাদী হয়ে প্রতারণা ও টাকা নিয়ে পণ্য সরবরাহ না করার অভিযোগে ধামাকার চেয়ারম্যান ও পরিচালকসহ ১১ জনের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় মামলা করেন। মামলার প্রেক্ষিতে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে র‍্যাব-১। গতকাল বুধবার বিকেলে গ্রেপ্তারকৃতদের টঙ্গী থানায় হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার বিকেলে তাঁদের আদালতে তুলে পুলিশ সাত দিনের রিমান্ড চাইলে আদালত ২ দিন করে রিমান্ড দেন। 

ব্যবসায়ীকে অপহরণ করে ১০ লাখ টাকা দাবি, গোয়েন্দা সংস্থার দুই সদস্যসহ গ্রেপ্তার ৬

প্রতিটি মার্কেট ও বাণিজ্যিক ভবনে অগ্নিনিরাপত্তা নিশ্চিত করতে হবে: ডিএসসিসি প্রশাসক

প্যাকেটজাত খাবারে সতর্কবার্তা লেবেল চালুতে প্রচারণা শুরু

হানি ট্র্যাপের ফাঁদে বিত্তবানরা, মূল হোতাসহ গ্রেপ্তার ৫

প্রধানমন্ত্রীর ভিশন ‘আই হ্যাভ আ প্ল্যান’ বাস্তবায়নে প্রস্তুত আছি: ডিএনসিসি প্রশাসক

পবিপ্রবির সাবেক উপাচার্য ও রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলার অনুমোদন

প্রবাসী শ্রমিকদের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিতের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি

হত্যাচেষ্টা মামলায় ফের ২ দিনের রিমান্ডে দিলীপ কুমার আগারওয়ালা

একটা স্নাইপারের অভাব ছিল—মন্তব্য করা সেই যুবক ৭ দিনের রিমান্ডে

ধর্ষণ মামলার বাদীসহ এলাকাবাসীর বিরুদ্ধে মাদ্রাসায় ভাঙচুর-লুটপাটের মামলা